বিশ্বকাপ খেলা হচ্ছে না ব্রাজিল তারকার

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ০১:৩১আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০১:৩৫

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ব্রাজিল। ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, গুরুতর হাঁটুর চোটে পড়েছেন তিনি। 

এক বিবৃতিতে লস ব্লাঙ্কোস জানায়, ক্লাবের মেডিক্যাল টিমের পরীক্ষায় রদ্রিগোর ডান পায়ের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এবং ল্যাটেরাল মেনিসকাসে চিড় ধরা পড়েছে। যা তাকে আগামী গ্রীষ্মে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ১০ থেকে ১২ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রদ্রিগোকে।

লা লিগায় সোমবার ঘরের মাঠে গেতাফের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচটাতে বদলি হিসেবে নামেন রদ্রিগো। ওই ম্যাচেই চোট পান তিনি। ম্যাচ চলাকালীন মাঠে থাকলেও পরদিন পরীক্ষায় চোটের গুরুতর অবস্থা নিশ্চিত হয়।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড টেন্ডোনাইটিসের কারণে এক মাস মাঠের বাইরে থাকার পর সবে মাত্র দলে ফিরেছিলেন।

এদিকে, ব্রাজিলের পাঁচবারের বিশ্বকাপজয়ী দল এবার যুক্তরাষ্ট্রে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে নামবে। তবে সাবেক রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তার পরিকল্পনায় রদ্রিগোকে পাচ্ছেন না। যা সমানভাবে রিয়াল মাদ্রিদের জন্যও বড় ধাক্কার। কারণ, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও হাঁটুর চোটে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন।

 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি