দুই পরিবর্তন নিয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ

তানজীম আহমেদ, সিডনি(অস্ট্রেলিয়া)
০৬ মার্চ ২০২৬, ০৮:০৬আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:০৭

কোচ পিটার বাটলার আগের দিন ইঙ্গিত দিয়েছিলেন শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে একাদশে পরিবর্তন আনার। অবশেষে তাই হয়েছে। এশিয়ান কাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আজ শুক্রবা একাদশে দুটি পরিবর্তন এনে খেলতে নেমেছে। । 

প্রথম ম্যাচের একাদশে রুপনা চাকমার পরিবর্তে মিলি আক্তারকে নিয়ে চমক দেখিয়েছিলেন কোচ বাটলার। আজও তিনি থাকছেন। আজ সকাল ৮টার ম্যাচে পরিবর্তন বলতে ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিম ও মিডফিল্ডে উমহেলা মারমা নেই। 

বাংলাদেশ প্রথম ম্যাচে প্রথাগত স্ট্রাইকার ছাড়াই নেমেছিল। আজকের ম্যাচে একাদশে আছেন তহুরা খাতুন। মিডফিল্ডে উমহেলার জায়গায় শুরু করেছেন আইরিন খাতুন। 

ঋতুপর্ণা, মারিয়া ও মনিকার সঙ্গে আক্রমণভাগে আজ তহুরা যোগ হওয়ায় বাংলাদেশের ফরোয়ার্ড লাইন আরও বেশি শক্তিশালী। আগের মতো হাইলাইন ডিফেন্স রেখে খেলছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলকিপার ), আফিদা খন্দকার, আইরিন, শামসুন্নাহার সিনিয়র, নবীরন, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার (জুনিয়র)।

 

/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি