তিন পরিবর্তন নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ 

তানজীম আহমেদ, অস্ট্রেলিয়া থেকে
০৯ মার্চ ২০২৬, ১৪:৩০আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৪:৩১

ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান অনেক। উজবেকিস্তান ৪৯ ও বাংলাদেশ আছে ১১২তম স্থানে। ব্যবধান বড় থাকলেও শেষ আটে খেলার স্বপ্ন নিয়ে একটু পর নারী এশিয়ান কাপ ফুটবলে পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে বেলা ৩টায় নামতে যাচ্ছে ঋতুপর্ণারা। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে খেলতে নামছে পিটার বাটলারের দল।  

বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমার আর গ্রুপ পর্বে খেলা হলো না।। টানা তিন ম্যাচেই দীর্ঘদেহী মিলি আক্তারের ওপর ভরসা রেখেছেন বাটলার৷ 

ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিম গত ম্যাচে একাদশের বাইরে ছিলেন। আজ আইরিন খাতুনের পরিবর্তে একাদশে ফিরেছেন তিনি। বিরতি দিয়ে উমহেলা মারমাও ফিরেছেন। সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী গত দুই ম্যাচে বদলি হিসেবে খেললেও আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছেন। গত ম্যাচে শুরুর একাদশে থাকা শামসুন্নাহার জুনিয়র ও নবীরন খাতুনের আজ ঠাঁই হয়নি।

বাংলাদেশ প্রথম ম্যাচে প্রথাগত স্ট্রাইকার ছাড়াই নেমেছিল। আজকের ম্যাচটিতে কোচ আক্রমণভাগে শক্তি বাড়িয়েছেন। তহুরা খাতুনকে রেখেছেন দলে।  

টুর্নামেন্টে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি দল কোয়ার্টার-ফাইনালে খেলার সুযোগ পাবে। ‘বি’ গ্রুপ থেকে এরই মধ্যে সেরা আটে খেলা নিশ্চিত করেছে চীন ও উত্তর কোরিয়া। উজবেকিস্তান ও বাংলাদেশ কেউই পারেনি পয়েন্টের খাতা খুলতে। তবে গোল পার্থক্যে উজবেকিস্তান তৃতীয় এবং বাংলাদেশ আছে গ্রুপের তলানিতে। তৃতীয় হওয়া দলের মধ্যে সেরা দুইয়ে থাকতে হলে উজবেকিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। এরপর অপেক্ষায় থাকতে হবে অন্য গ্রুপের ফলের দিকে। বাংলাদেশ নামতে যাচ্ছে জয়ের মিশন নিয়েই। 

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলকিপার), আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র , শিউলি আজিম, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা,আনিকা ও উমহেলা মারমা।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা 
নারী এশিয়ান কাপে আবারও অস্ট্রেলিয়ার হৃদয় ভাঙলো জাপান 
অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েও আবেদন প্রত্যাহার করেছেন ইরান অধিনায়ক
সর্বশেষ খবর
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস