নারী এশিয়ান কাপে আবারও অস্ট্রেলিয়ার হৃদয় ভাঙলো জাপান 

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৬, ১৮:৪৮আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৮:৫৩

নারী এশিয়ান কাপে স্বাগতিক অস্ট্রেলিয়ার হৃদয় ভেঙে শিরোপা জিতেছে জাপান। ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে তারা। 

সিডনির স্টেডিয়ামে টুর্নামেন্টের রেকর্ড ৭৪ হাজার ৩৯৭ দর্শকের সামনে স্বাগতিকদের হৃদয় ভেঙেছেন মূলত মাইকা হামানো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে একমাত্র গোলটি করেছেন তিনি। ম্যাচের ১৭তম মিনিটে বক্সের প্রান্ত থেকে নেওয়া তার জোরালো শটই ফল নির্ধারণ করেছে। 

অস্ট্রেলিয়া বেশ কয়েকটি সুযোগ পেলেও জাপানের বিপক্ষে টানা তৃতীয়বারের মতো ফাইনালে হার এড়াতে পারেনি। এর আগে ২০১৪ ও ২০১৮ সালের ফাইনালেও একই প্রতিপক্ষের কাছে তারা হেরেছিল।

এই পরাজয়ের ফলে প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার শিরোপা খরা আরও দীর্ঘ হলো। তাদের একমাত্র সাফল্য এসেছে সেই ২০১০ সালে।

প্রথমার্ধে স্বাগতিকদের হয়ে অন্তত তিনটি ভালো সুযোগ নষ্ট করেন আর্সেনালের উইঙ্গার কেইটলিন ফোর্ড। এর মধ্যে সেরা সুযোগটি আসে জাপানের গোলরক্ষক আয়াকা ইয়ামাশিতার ভুল পাস থেকে। কিন্তু কোনাকুনি শটে বল পোস্টের বাইরে পাঠান তিনি।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিল জাপান। কিন্তু হিনাতা মিয়াজাওয়ার ক্রস থেকে তোকো কোগার জোরালো শট অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড দারুণভাবে ঠেকিয়ে দেন।

বিরতির পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। বিশেষ করে ধীরে ধীরে অস্ট্রেলিয়া আক্রমণের তীব্রতা বাড়ায়। যদিও শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে তাদের। 

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা 
অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েও আবেদন প্রত্যাহার করেছেন ইরান অধিনায়ক
‘এত বড় মঞ্চে খেলা আমাদের স্বপ্ন ছিল’
সর্বশেষ খবর
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস