ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, তবে...

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৬, ১২:১০আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:১০

বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি নেইমারের। ব্রাজিলের আক্রমণভাগে নতুনদের উত্থানের খবর শোনা গেলেও কার্লো আনচেলত্তির পরিকল্পনায় এখনও রয়েছেন তিনি। যার প্রমাণ হিসেবে মার্চে ব্রাজিলের প্রীতি ম্যাচের প্রাথমিক দলে জায়গা হয়েছে সান্তোস তারকার। মার্চে প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। 

তবে প্রাথমিক দলে অন্তর্ভুক্ত হলেও চূড়ান্ত দলে জায়গা পাওয়া মোটেও নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান গণমাধ্যমের এর প্রতিবেদন অনুযায়ী, নেইমার এখনো কোচিং স্টাফের পর্যবেক্ষণে আছেন। লোড ম্যানেজমেন্টের কারণে তিনি মিরাসোলের বিপক্ষে খেলতে পারছেন না। অথচ ম্যাচটি দেখার কথা ছিল ব্রাজিলের প্রধান কোচ আনচেলত্তি এবং ব্রাজিল ফুটবল পরিচালক রদ্রিগো কায়তানোর। ফলে জাতীয় দলের আসন্ন বড় টুর্নামেন্টের জন্য দল প্রায় চূড়ান্ত করার আগে নিজেকে প্রমাণ করার জন্য নেইমারের হাতে সময় খুবই সীমিত। 

নেইমার ১৫ ফেব্রুয়ারি মাঠে ফেরেন নেইমার। ভেলো ক্লাবের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন। তার পর অবশ্য নোভোরিজোনতিনো ও ভাস্কো দা গামার বিপক্ষে শুরুর একাদশে খেলেছেন। এই সময়ে তিনি দুটি গোল করেছেন। দুটিই ভাস্কোর বিপক্ষে। এছাড়া একটি অ্যাসিস্টও করেছেন তিনি।

নেইমারকে নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করা হবে আগামী সোমবার (১৬ মার্চ)।

ব্রাজিল ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে। এই দুটি ম্যাচই হবে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ। 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী