শেষ মুহূর্তের পেনাল্টিতে বার্সাকে বাঁচালেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৬, ১১:৩৯আপডেট : ১১ মার্চ ২০২৬, ১১:৩৯

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে হার থেকে রক্ষা পেয়েছে বার্সেলোনা। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে যোগ হওয়া সময়ে গোল করে হার এড়াতে ভূমিকা রাখেন লামিনে ইয়ামাল। তাতে ম্যাচটা শেষ হয়েছে ১-১ সমতায়। 

দুটি গোলই হয়েছে শেষ দিকে। ৮৬ মিনিটে প্রথমবারের শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন হার্ভে বার্নস। ওই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিউক্যাসলের হাতে চলে গেছে বলে মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের শেষ দিকে নাটকীয় মোড় নেয় দৃশ্যপট। বদলি হিসেবে নামা দানি ওলমোকে বক্সের ভেতরে ফাউল করেন ম্যালিক থিয়াও। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তার পর স্পট কিক থেকেই বার্সাকে উদ্ধার করেন ইয়ামাল। 

নিঃসন্দেহে গোলটি ছিল নিউক্যাসলের জন্য বড় ধাক্কার। অথচ ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে পর্যন্ত পাঁচবারের চ্যাম্পিয়নদের হারানোর দ্বারপ্রান্তে ছিল তারা।

লিভারপুলও বড় ধাক্কা খেয়েছে। তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে গ্যালাতাসারাই। ম্যাচটা ছিল কোচ আর্নে স্লটের শততম ম্যাচ। কোচের মাইফলক ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারেনি লিভারপুল। ৭ মিনিটে লেমিনার গোলটি ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রক হয়েই থাকে শেষ পর্যন্ত। এদিকে, আতালান্তাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখ।  

 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি