জয় পেলো রহমতগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৬, ১৮:১৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৮:১৬

জয় পেলো রহমতগঞ্জকেএফসি স্বাধীনতা কাপ ফুটবলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘খ’ গ্রুপের খেলায় তারা ফেনী সকার ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে।
খেলার ১১ মিনিটে এগিয়ে যায় ফেনী সকার ক্লাব। ফরোয়ার্ড আকবর হাসান রিদনের পাস থেকে বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠান গিনির ডিফেন্ডার কামারা (১-০)।
তবে ২৫ মিনিটে ম্যাচে সমতা আসে। মিড ফিল্ডার সোহেল মিয়া একক প্রচেষ্টায় বল পাঠান সকার ক্লাবের জালে (১-১)।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ম্যাচ জয়ের পথে পা রাখে পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ। ফরোয়ার্ড নুরুল আবসার মাঝমাঠ দিয়ে ফেনী সকার বক্সে প্রবেশ করে নিখুঁত ক্রস দেন কঙ্গো ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়োর কাছে। আলতো টোকায় বল জালে ঠেলে দেন জুনাপিয়ো (২-১)।
৭২ মিনিটে আবারও সিয়ো জুনাপিয়ো চমক। এবার পাওয়ার ও গতিতে তিনি ভেঙে ফেলেন ফেনী সকারের অফসাইড ট্র্যাপ, মজার ব্যাপার হলো গোলরক্ষককে পাশ কাটিয়ে ফাঁকা পোস্টে বল ঠেলতে তার পা ব্যবহার করেননি। শুয়ে পড়ে মাথা দিয়ে তিনি বল গোললাইন অতিক্রম করান (৩-১)।
ইনজুরি টাইমে টুয়াম ফ্র্যাংক বদলি ফরোয়ার্ড ইকবাল হোসেনের থ্রু পাসে বক্সের মাঝামাঝি অবস্থান থেকে ব্যবধান কমান (৩-২)

এ জয়ে দুই খেলা শেষে রহমতগঞ্জের পয়েন্ট তিন, ফেনী সকারের শূন্য।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি