সিটিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রিয়াল 

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১২:০৬আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:০৬

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সহজেই জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটিকে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে তারা।

ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। তার শট গোললাইন থেকে হাতে লাগিয়ে ঠেকানোর দায়ে বের্নার্দো সিলভার বিরুদ্ধে ভিএআরের মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। একই সঙ্গে লাল কার্ড দেখে ১০ জনের দলেও পরিণত হয় সিটি। যে কারণে ম্যাচটি তাদের জন্য আরও কঠিন হয়ে ওঠে।

তবে পেপ গার্দিওলার শিষ্যরা হাল ছাড়েনি। ৪১তম মিনিটে জালে বল জড়িয়ে সমতা ফেরান আর্লিং হাল্যান্ড। দ্বিতীয়ার্ধে সিটির ডোকু ও রায়ান আইত নৌরি এবং রিয়ালের ফেদেরিকো ভালভার্দে ও ভিনিসিয়ুসের গোল বাতিল হয়েছে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে আবারও জালে বল পাঠান ভিনিসিয়ুস। 

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি ও আর্সেনালও। পিএসজি শেষ ষোলোর দ্বিতীয় লেগে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে। দুই লেগে তারা জিতেছে ৮-২ ব্যবধানে! আর্সেনাল অবশ্য এবেরেচি এজে ও ডেক্লান রাইসের গোলে ২-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দুই লেগ মিলিয়ে তারা জিতেছে ৩-১ গোলে। তবে বোদোর রূপকথার যাত্রা থামিয়ে দিয়েছে স্পোর্টিং লিসবন। প্রথম লেগে বোদো ৩-০ গোলে জিতলেও দ্বিতীয় লেগে তাদের ৫-০ গোলে হারিয়ে দিয়েছে স্পোর্টিং। 

 

/এফআইআর/ 
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান