দুবাইয়ের শাসকের সঙ্গে ছবি: ইরানের জাতীয় দল থেকে বহিষ্কার তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৬, ১৫:৩০আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৫:৩০

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের অনিশ্চয়তার মধ্যে নতুন ঘটনার জন্ম দিয়েছে ইরান। দলটির তারকা ফুটবলারদের একজন সরদার আজমুনকে সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকার অভিযোগে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে। এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। 

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব হবে বিশ্বকাপ। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ইরানের অংশগ্রহণকে আরও জটিল করে তুলেছে।

ইরান যদি শেষ পর্যন্ত অংশ নেয়, তাহলে আজমুনের অনুপস্থিতি দলটির জন্য বড় সমস্যার সৃষ্টি করবে। ৩১ বছর বয়সী আজমুন ইরানের অন্যতম পরিচিত ফুটবলার। জেনিত সেন্ট পিটার্সবার্গ, বেয়ার লেভারকুসেন ও রোমার মতো ক্লাবে খেলেছেন তিনি। এছাড়া ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছেন।

তাছাড়া ২০১৪ সালে অভিষেকের পর ইরানের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন। এই স্ট্রাইকার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির হয়ে খেলছেন। সম্প্রতি দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিতর্কে জড়ান আজমুন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জেরে ইরান তখন সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছিল। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনেও জাতীয় দলের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আজমুনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে আজমুন ছবিটি সরিয়ে ফেললেও রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।  এ বিষয়ে ইরানের ফুটবল ফেডারেশন তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

এদিকে, নোভাদ নিউজ চ্যানেলের এক খবরে দাবি করা হয়েছে, আজমুন ছাড়াও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফরোয়ার্ড মেহদি ঘায়েদি ও সাবেক আন্তর্জাতিক সোরুশ রাফিয়ের সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তিতে যেভাবে কোণঠাসা নেতানিয়াহু
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্তহীন বৈঠক ট্রাম্পের
নিউ ইয়র্ক টাইমসখামেনিকে হত্যা করে আহমাদিনেজাতকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ইসরায়েল
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী