আর্সেনালকে হারিয়ে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ০৯:৪৭আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১০:২০

প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি ম্যানচেস্টার সিটি। বিরতির পর ভাগ্য সুপ্রসন্ন। দুটি গোল এলো। তাতেই লিগ কাপে পেপ গার্দিওয়ালার দল ২-০ গোলে আর্সেনালকে হারিয়ে শিরোপা উৎসবে মেতেছে। দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। নিকো ওরাইলির জোড়া লক্ষ্যভেদে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার (২২ মার্চ) ফাইনাল জিতে ম্যানচেস্টার সিটি চার মৌসুম পর আবার এই ট্রফি হাতে নিয়েছে। এ নিয়ে মোট ৯বার তারা শিরোপার স্বাদ পেলো।

এমনিতে ম্যানচেস্টার সিটির সময়টা ভালো যাচ্ছিলো না। প্রিমিয়ার লিগে সবশেষ দুই রাউন্ডে পয়েন্ট হারানো ও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগেই হেরে বিদায়ের পর এবার মৌসুমে প্রথম ট্রফি জিতলো সিটি। এরই সঙ্গে গার্দিওয়ালা প্রথম কোচ হিসেবে এই প্রতিযোগিতায় পাঁচটি শিরোপা জিতে রেকর্ড গড়েছেন।

প্রথমার্ধে চেষ্টা করেও গোল পায়নি সিটি।

বিরতির পর খেলায় গতি বাড়ায় সিটি। অবশেষে ৬০ মিনিটে এগিয়ে যায় তারা। বের্নার্দো সিলভার পাস বক্সে পেয়ে জোরাল শট নেন হায়ান শেহকি। বল ঠিকঠাক হাতে জমাতে পারেননি কেপা আরিসাবালাগা, আলগা বল গোলমুখে পেয়ে হেডে জালে পাঠান ও’রাইলি।

চার মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে সিটি। এবার ডান দিক থেকে মাথেউস নুনেসের ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডেই গোলটি করেন তরুণ ইংলিশ ডিফেন্ডার।

দুই গোলে পিছিয়ে থেকে আর্সেনাল দারুণ দুটো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ৭৮ মিনিটে রিকার্দো কালাফিওরির শট পোস্টে বাধা পায়। ঠিক ১০ মিনিট পর গাব্রিয়েল হেসুসের হেড ক্রসবারে প্রতিহত হলে হতাশ হতে হয় তাদের।

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি