হামজাসহ ৫ প্রবাসী নিয়ে ভিয়েতনামের বিপক্ষে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৬, ১৭:৪১আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৭:৪৭

হামজা চৌধুরীসহ ৫ প্রবাসী ফুটবলার নিয়ে আজ হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। 

হামজা চৌধুরী ছাড়া সন্ধ্যা ৬টার ম্যাচে খেলতে নামা প্রবাসী ফুটবলাররা হলেন— শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম। এছাড়া সবশেষ ভারতের বিপক্ষে খেলা গোলকিপার মিতুল মারমা শুরু থেকে খেলার সুযোগ পাচ্ছেন না। নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াও। দেড় বছর পর ফেরা বিশ্বনাথও সাইড বেঞ্চে। তবে দলে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড মিরাজুল ইসলাম।

র‌্যাঙ্কিং ও মানের বিচারে এই ম্যাচে লাল-সবুজের দলের চেয়ে বেশ এগিয়ে স্বাগতিকেরা। তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা তিনবারের আসিয়ান চ্যাম্পিয়ন ভিয়েতনামের (১০৩) বিপক্ষে লড়াইয়ের ইঙ্গিত বাংলাদেশের (১৮১)।

রাজধানী হ্যাং ডে ম্টেডিয়ামের ম্যাচের আগে দুই দলের দুবার সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ মুখোমুখি হয়েছে দুই যুগ আগে বিশ্বকাপ বাছাইয়ে ২০২১ সালে। একবার বাংলাদেশ ৪-০ গোলে হেরেছিল,অন্যবার গোলশূন্য ড্র হয়েছিল। আজ প্রীতি ম্যাচে দেখা হচ্ছে এবারই প্রথম। 

এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে ম্যাচটা বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। 

বাংলাদেশের  একাদশ  

মেহেদি হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামেদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদন, সাদ উদ্দিন ও শমিত সোম।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
গভীর রাতে জেরার্ড জোন্স বরখাস্ত 
একই গল্প, আবারও হার বাংলাদেশের 
সর্বশেষ খবর
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক