সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের দলে জায়গা হয়নি সোহেল রানা সিনিয়রের। দল থেকে বাদ পড়ার আগে থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। এর মধ্যেই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই ফুটবলার।
ছেলের জার্সি হাতে একটি ছবি দিয়ে সোহেল রানা লিখেছেন, ‘আমার ছোট্ট সংস্করণের জন্য জার্সি, সে-ই আমার পুরো পৃথিবী। সবাই ওর জন্য দোয়া করবেন।’
পোস্টের সঙ্গে ভালোবাসার প্রতীক হিসেবে হৃদয়ের ইমোজি এবং সন্তানের সুরক্ষার প্রতীক হিসেবে নজর লাগা ঠেকানোর ইমোজিও ব্যবহার করেছেন তিনি।
সাফের দলে জায়গা না পাওয়ার পর নানা আলোচনা-সমালোচনার মধ্যে সোহেল রানার এই পোস্টে ফুটে উঠেছে ফুটবলের বাইরের এক ভিন্ন আবেগ—সন্তানের প্রতি একজন বাবার ভালোবাসা।