ভিয়েতনামের বিপক্ষে ৩ গোলে পিছিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৬, ১৮:৫৯ আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৯:১৪

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে প্রথমার্ধে মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের মাঠে বিরতির আগেই তিন গোল হজম করে ড্রেসিংরুমে ফিরেছে হাভিয়ের কাবরেরার দল।

বৃহস্পতিবার হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের দাপট ছিল চোখে পড়ার মতো। কেন তারা র‌্যাঙ্কিংয়ে এতটা এগিয়ে—প্রথমার্ধেই সেটার প্রমাণ দিয়েছে ভিয়েতনাম।

স্বাগতিকরা চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো। বল ক্লিয়ার করতে গিয়ে দো হোয়াং হেনের পায়ে বল তুলে দেন তারিক কাজী। তবে তিনি বিপজ্জনক হয়ে ওঠার আগেই স্লাইড করে তার শট ব্লক করেন সাদ উদ্দিন।

অষ্টম মিনিটে লিড নেয় ভিয়েতনাম। এ গোলেও দায় ছিল বাংলাদেশের ডিফেন্সের। কর্নার থেকে আসা বলে পা ছোঁয়ান ফাম তুয়ান হাই। তার শট জায়ানের পায়ে লেগে পোস্টে জড়িয়ে যায়।

১৬ মিনিটে বক্সের বাইরে থেকে হোয়াং হেনের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক শ্রাবণ। পরের মুহূর্তেই হোয়াং দুয়ের দুর্দান্ত ভলি ফিস্ট করে দলকে রক্ষা করেন তিনি।

এর দুই মিনিট পরই দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। আবারও রক্ষণভাগের ভুলে। সতীর্থের নেওয়া লম্বা ফ্রি-কিকে ফাম জুয়ান মানের হেড জালে জড়ায়। বাংলাদেশের ডিফেন্ডারদের অফসাইড ফাঁদ ভেঙে গোলটি করেন ভিয়েতনাম ফরোয়ার্ড।

দুই গোল হজমের পর কিছুটা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে বাংলাদেশ। ২০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো ভলি ভিয়েতনাম গোলরক্ষক ড্যাং ভ্যান দাম বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান। ২৬ মিনিটে বক্সের ঠিক বাইরে ভালো জায়গায় বল পেয়েও এলোমেলো শটে সুযোগ নষ্ট করেন সোহেল রানা।

৩২ মিনিটে ভিয়েতনামের আরেকটি আক্রমণ থেকে নিশ্চিত গোল বাঁচান শ্রাবণ। হাই লংয়ের শট এক হাতে ঠেকিয়ে স্কোরলাইন ৩-০ হওয়া থেকে দলকে রক্ষা করেন তিনি।

তবে ৩৮ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। ব্যবধান ৩-০ করেন হাই লং। দুই ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে তারিক কাজীর পায়ের ফাঁক দিয়ে দূরের পোস্টে বল পাঠান তিনি।

এই ম্যাচে পাঁচ প্রবাসী ফুটবলার—শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম—নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দলে ছিলেন না ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলা গোলরক্ষক মিতুল মারমা, তপু বর্মণ, রাকিব হোসেন এবং শেখ মোরসালিন।

বাংলাদেশের একাদশ:
মেহেদি হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামেদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও শমিত সোম।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ দলে খেলে ‘হতাশ’ হামজা, ডুলি কী বলছেন?
হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
লাল কার্ড দেখলেন হামজা চৌধুরী
সর্বশেষ খবর
৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও
৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’
আওয়ামী লীগ-জামায়াতের আঁতাতের অভিযোগ: কী বলছেন রাজনীতিকরা 
আওয়ামী লীগ-জামায়াতের আঁতাতের অভিযোগ: কী বলছেন রাজনীতিকরা 
মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু
মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’