নতুন স্টেডিয়ামে মেসির নামে স্ট্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ১৩:১৪আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৩:১৪

ইন্টার মায়ামি তার অধিনায়ককে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে। নতুন স্টেডিয়ামে অধিনায়ক লিওনেল মেসির নামে রাখা হচ্ছে একটি স্ট্যান্ডের নাম। ব্যতিক্রমী এই উদ্যোগের ঘোষণা দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটি।

শুক্রবার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, ২৬ হাজার ৭০০ আসনের নতুন ভেন্যু ‘নু স্টেডিয়াম’-এ থাকবে ‘লিও মেসি স্ট্যান্ড’। আগামী ৪ এপ্রিল স্টেডিয়ামটির প্রথম ম্যাচ আয়োজনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এই স্ট্যান্ডের।

ক্লাবটি জানায়, ‘ইন্টার মায়ামি লিও মেসি স্ট্যান্ডের কথা ঘোষণা করতে পেরে আনন্দিত। আমাদের নম্বর ১০ ও অধিনায়ক এখন বৈশ্বিক ক্রীড়াঙ্গনের এক বিরল উদাহরণের অংশ হতে যাচ্ছেন—যেখানে একজন খেলোয়াড় নিয়মিত নিজের মাঠে খেলছেন, আর সেই মাঠেই তার নামে একটি স্ট্যান্ড থাকছে।’

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অস্থায়ীভাবে খেলার পর এটি ইন্টার মায়ামির স্থায়ী ভেন্যু হিসেবে তৈরি করা হয়েছে। ২০২০ সালে এমএলএসে যোগ দেওয়ার পর থেকে মায়ামি ওই স্টেডিয়ামেই খেলেছে।

তিন বছর আগে মায়ামিতে যোগ দিয়ে ক্লাবটির চেহারা বদলে দিয়েছেন মেসি। তার নেতৃত্বে দলটি জিতেছে চারটি শিরোপা, যার মধ্যে রয়েছে ২০২৩ সালের লিগস কাপ এবং ২০২৫ সালের এমএলএস কাপ।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি