সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে ইতিহাস গড়তে চান জামাল ভূঁইয়ারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৬, ২১:১৫আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২১:৩০

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি জিতে ইতিহাস গড়ার লক্ষ্য অধিনায়ক জামাল ভূঁইয়ার।

গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে সিঙ্গাপুর। প্রথম লেগে ঢাকায় তারা বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল। পাঁচ ম্যাচে একটি জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা হংকংকে পেছনে ফেলে দ্বিতীয় হতে হলে সিঙ্গাপুরকে হারাতেই হবে হাভিয়ের কাবরেরার দলকে।

এই লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানও ভালো—বাংলাদেশ ১৮১তম এবং সিঙ্গাপুর ১৪৮তম।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে জামাল বলেছেন, ‘আমরা যদি কাল ৩ পয়েন্ট পাই, তাহলে ইতিহাস গড়তে পারবো। বাংলাদেশের জন্য ৮ পয়েন্ট পাওয়া অত্যন্ত ইতিবাচক হবে। আমরা টুর্নামেন্টে কোয়ালিফাই করতে চাই। আমার মনে হয় আমরা এখন পর্যন্ত ভালো খেলেছি এবং সামনে আমাদের আরেকটি কাজ বাকি আছে। আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত।’

সিঙ্গাপুরে প্রবাসী সমর্থকদের উপস্থিতি নিয়েও কথা বলেন তিনি, ‘আমরা যেখানেই যাই, বিশেষ করে যেখানে অনেক বাঙালি আছে, সেখানে এমন সমর্থন দেখি। গতকালের অভিজ্ঞতা খুবই ইতিবাচক ছিল। প্রতিটি ম্যাচই একটি চ্যালেঞ্জ। যারা টিকিট পায়নি, তারা যদি খেলা দেখতে পারতো, তাহলে আরও ভালো হতো। জাতীয় দল তো প্রতিদিন সিঙ্গাপুরে আসে না। তারা সব সময় আমাদের হৃদয়ে থাকবে, আমরাও তাদের জন্য লড়বো।’

মাঠে মনোযোগ ধরে রাখার বিষয়ে জামালের ভাষ্য, ‘আপনি যখন ফুটবল খেলেন এবং ম্যাচের ভেতরে থাকেন, সত্যি বলতে তখন আপনি ভক্তদের কথা ভাবেন না। আপনি তখন খেলার ভেতরেই বেশি ডুবে থাকেন। তবে ম্যাচের আগে এবং পরে আপনি ভক্তদের উপস্থিতি উপলব্ধি করেন; যারা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে দেখতে এসেছে। আপনি সেটাকে মূল্যায়ন করেন। তবে আগামীকাল একটি কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে, কিন্তু আমার বিশ্বাস আমরা ভালো করতে পারবো।'

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী