আজ সন্ধ্যায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ, দেখবেন কোথায়? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১২:৫৯আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১২:৫৯

মার্চ উইন্ডোতে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এবারের অভিযানটি অবশ্য এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের। মঙ্গলবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক দলের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দেখাবে টি স্পোর্টস। 

গ্রুপ ‘সি’ থেকে ইতোমধ্যেই পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

প্রথম লেগে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করলেও ২-১ গোলে হার দেখেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের হয়ে গোল করেন সং উই ইয়াং ও ইখসান ফান্দি। পরে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন রাকিব হোসেন। 

কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা সর্বশেষ ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে দুই দশকের বেশি সময় পর প্রতিবেশী দেশটির বিপক্ষে জয়ের মুখ দেখেছে। তাই জামাল-হামজারা চায় ইতিবাচক ফল দিয়ে বাছাইপর্ব শেষ করতে। অন্যদিকে, ঘরের মাঠে জয় দিয়ে অভিযানের ইতি টানতে মুখিয়ে সিঙ্গাপুর।
হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতেই নিজেদের যোগ্যতায় প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় তারা। এর আগে ১৯৮৪ সালে স্বাগতিক হিসেবে একবার টুর্নামেন্টটিতে অংশ নিয়েছিল।

গ্রুপের অন্য ম্যাচে ভারতও ইতিবাচক ফলের লক্ষ্যে হংকংয়ের মুখোমুখি হবে। পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে অবস্থান করছে তারা।

একই দিনে বাছাইয়ের চূড়ান্ত পর্বের শেষ দিনে আরও দুটি দল জায়গা নিশ্চিত করবে। গ্রুপ ‘সি’, ‘ই’ ও ‘এফ’-এর ভাগ্য ইতোমধ্যে নির্ধারিত হলেও ‘এ’ ও ‘ডি’ গ্রুপের অবস্থা জানা যাবে শেষ ম্যাচের পর। গ্রুপ ‘বি’ এর ভাগ্য নির্ধারিত হবে জুনে। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন ও ইয়েমেনের ম্যাচ স্থগিত করা হয়েছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী