দুই পরিবর্তন নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১৭:২০আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৭:২১

এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপে শেষ ম্যাচে সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে জয়ের মিশনে একাদশে দুই পরিবর্তন এনেছেন হাভিয়ের কাবরেরা। 

ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে তেকাঠির নিচে ছিলেন মেহেদী হাসান শ্রাবণ। আজ তার জায়গায় মিতুল মারমা। এছাড়া ফরোয়ার্ড মিরাজুল ইসলাম নেই। শুরু থেকে খেলবেন শেখ মোরসালিন। যথারিথী আজও নেই অধিনায়ক জামাল ভূঁইয়া।

সম্ভাব্য ৪-৩-৩ ছকে কাবরেরা চাইছেন বিল্ডআপ ফুটবল খেলতে। যেন ৩৩ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া যায়। 
আজকের ম্যাচ জিততে পারলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে বাছাই শেষ করতে পারবে হামজা চৌধুরীরা। এরই মধ্যে গ্রুপ থেকে স্বাগতিক দল মূল পর্বে জায়গা করে নিয়েছে।

যদিও গতবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে লড়াই করেও ২-১ গোলে হারতে হয়েছিল। গোল শোধ দিয়েছিলেন রাকিব হোসেন। কার্ড সমস্যার কারণে তপুর সঙ্গে রাকিবও নেই। তাই তাদের ছাড়া ম্যাচটি কঠিন হতে যাচ্ছে তা বলেই দেওয়া যায়। এছাড়া ভিয়েতনামের বিপক্ষে ভালো করতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:
মিতুল মারমা,শাকিল আহাদ তপু, শেখ মোরসালিন, হামজা দেওয়ান চৌধুরী,  ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম,  সোহেল রানা (সিনিয়র,অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও শমিত সোম।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী