আনচেলত্তি জানালেন, ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকছেন দানিলো

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ১৮:৫৩আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৮:৫৩

সামনেই বিশ্বকাপ। বড় শক্তিগুলো নিজেদের দল গোছাতে ব্যস্ত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়েও একইভাবে ব্যস্ত কার্লো আনচেলত্তি। তার দলে কারা থাকছেন? এমন আলোচনার মাঝেই কোচ আনচেলত্তি জানিয়ে দিলেন, অভিজ্ঞ ডিফেন্ডার দানিলোকে নিয়েই তিনি এবারের বিশ্বকাপের চূড়ান্ত দল সাজাচ্ছেন। একই সঙ্গে তার ২৬ সদস্যের স্কোয়াডও প্রায় চূড়ান্ত।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি, ও স্কটল্যান্ড। ১৮ মে চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে আনচেলত্তির।

অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সোমবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দানিলো খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও।’

তিনি আরও বলেন, ‘দানিলো নিশ্চিতভাবেই চূড়ান্ত ২৬ জনের দলে থাকবে। আমি তাকে পছন্দ করি। তার চরিত্র, ব্যক্তিত্ব এবং খেলার ধরণও আমার ভালো লাগে। রক্ষণভাগের সব পজিশনেই সে খেলতে পারে।’

টুর্নামেন্টে প্রথম ম্যাচের একাদশ নিয়েও নিজের পরিকল্পনা অনেকটাই পরিষ্কার বলে জানান আনচেলত্তি। তার ভাষায়, ‘প্রথম ম্যাচের শুরুর একাদশ নিয়ে আমার ধারণা বেশ পরিষ্কার, আর চূড়ান্ত দলও প্রায় ঠিক হয়ে গেছে।’

৩৪ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার দানিলো বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর হয়ে খেলছেন। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

ব্রাজিল এবারও হেক্সা মিশন পূরণের স্বপ্ন দেখছে। সেজন্য শক্তিশালী রক্ষণভাগ গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন ব্রাজিল কোচ। আনচেলত্তির মতে, ‘বিশ্বকাপ জিততে ব্রাজিলের দরকার প্রতিভা, সেটা আমাদের আছে এবং দরকার ভালো ডিফেন্স। এর কোনও বিকল্প নেই। শুধু আক্রমণভিত্তিক ফুটবলে আমি বিশ্বাসী নই।’

 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি