২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ১১:৫০আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৩:০৩

২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তুরস্ক। মঙ্গলবার প্লে-অফ ফাইনালে কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২০০২ সালের পর আবারও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরার টিকিট নিশ্চিত করেছে তারা। একইভাবে ৪০ বছর পর বিশ্বকাপ মঞ্চে নাম লিখিয়েছে ইরাকও। তারা বলিভিয়াকে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে ২-১ গোলে হারিয়েছে। 

প্রিস্টিনায় অনুষ্ঠিত টানটান উত্তেজনার ম্যাচে তুরস্কের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড কেরেম আকতুরকোগলু। ম্যাচের ৫৩ মিনিটে করা এই গোলই গড়ে দেয় জয়ের ভিত্তি। স্বাগতিক কসোভো প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি।

র‌্যাঙ্কিংয়ের ২৫তম স্থানে থাকা তুরস্ক গত দুই দশকে বাছাই পর্বে প্রতিবার ব্যর্থ হয়েছে। ফলে এবার তাদের ওপর ছিল বাড়তি চাপ। কোচ ভিনচেঞ্জো মনতেলার অধীনে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি শেষ পর্যন্ত সেই চাপ সামলে কাঙ্ক্ষিত সাফল্য তুলে নেয়।

বিশ্বকাপে তুরস্ক খেলবে ডি গ্রুপে। সেখানে তাদের গ্রুপসঙ্গী অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। 

অন্যদিকে, ইরাক সর্বশেষ ও ৪৮তম দল হিসেবে বিশ্বকাপে নাম লিখিয়েছে। ১১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তারা আই গ্রুপে খেলবে। তাদের গ্রুপসঙ্গী ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের