প্রতিপক্ষের মাঠে অঘটনের শিকার রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৬, ১২:০০আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১২:২৭

প্রতিপক্ষের মাঠে অঘটনের শিকার রিয়াল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব ভলফসবুর্গের কাছে ২-০ গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার রাতে প্রথমার্ধে আট মিনিটের ব্যবধানেই ২ গোল হজম করে বসে জার্মানির ক্লাব ভলফসবুর্গ। যে ব্যবধান পরে আর কমাতে পারেনি জিদানের শিষ্যরা। এখন শেষচারে যেতে হলে দ্বিতীয় লেগে নিজেদের মাঠে কমপক্ষে ৩-০ ব্যবধানে জিততে হবে জিদানের শিষ্যদের।
অবশ্য প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো ছিল রিয়ালের। দ্বিতীয় মিনিটেই জালে বল পাঠিয়েছিলেন রোনালদো। তবে তার সে প্রচেষ্টা অফসাইডের কারণে নাকচ হয়।
এরপর ধীরে ধীরে পাল্টে যেতে থাকে চিত্র। ১৮ মিনিটে রিয়ালের বক্সে ঢুকে পড়েন আন্দ্রে শুরলে। শট নেওয়ার ঠিক আগ মুহূর্তে তাকে কাসেমিরো ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। নিখুঁত শটে স্বাগতিকদের এগিয়ে দেন রিকার্ডো রদ্রিগেজ।
পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই রিয়াল শিবিরে দ্বিতীয় আঘাত হানে ভলফসবুর্গ। ২৫ মিনিটে ডান-দিক থেকে ব্রুনো হেনরিকের আড়াআড়ি পাস পেয়ে ছয় গজ বক্সের ঠিক সামনে থেকে সহজেই বল জালে জড়ান জার্মান মিডফিল্ডার মাক্সিমিলিয়ান আর্নল্ড।

অবশ্য দ্বিতীয়ার্ধে সেভাবে কেউই খেলা জমাতে পারেননি। এই অর্ধ ছিল গোল শূন্য। যদিও অনেকগুলো সুযোগ তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের ইতিহাসে অন্যতম সেরা অঘটনের শিকার হয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ ক্লাবটি।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের