মানিকের গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ১৮:৫০আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৯:০৩

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার প্রথম সেমিফাইনালে লাল-সবুজের দল ১-০ গোলে নেপালকে হারিয়ে ট্রফি ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে। ফাইনালে ওঠার পথে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক।

মালদ্বীপের মালে স্টেডিয়ামে প্রথমার্ধেই ম্যাচের একমাত্র গোলটি আসে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নেপালকে চাপে রাখে বাংলাদেশের যুবারা।

ম্যাচের সপ্তম মিনিটে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল কোচ কক্সের দল। মুরশেদ আলীর দারুণ এক পাসে বল পান নাজমুল হুদা ফয়সাল। তবে ডি-বক্সের ভেতর সুবিধাজনক অবস্থানে থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। তার নেওয়া শট পোস্টের বেশ বাইরে দিয়ে চলে যায়। অথচ সে সময় গোলপোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন সতীর্থ রোনান সুলিভান। তাকে পাস দিলে গোল হওয়ার সম্ভাবনা ছিল প্রবল, কিন্তু ফয়সাল নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন।

তবে এই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ১১ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। মুরশেদ আলীর মাপা ক্রসে বক্সের ভেতর জটলার মাঝে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন মোহাম্মদ মানিক। তার এই গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের ডাগআউট, প্রবাসী দর্শকরাও ভাসেন আনন্দে।

গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। তারা কিছু আক্রমণ গড়লেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল সজাগ। লিড পাওয়ার পর বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়। একবার জালের দেখা পেলেও অফসাইডের কারণে রোনান সুলিভানের গোলটি বাতিল হয়। তবে পরে আর কোনও গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে নেপালের রক্ষণে চাপ ধরে রাখে বাংলাদেশ। ম্যাচের ৫ মিনিটে সতীর্থের লং পাসে ছুটে গিয়েও ভালো অবস্থানে বল স্পর্শ করতে পারেননি জয় আহমেদ। ছয় মিনিট পর নেপালের বিজ্ঞান খাদকার ফ্রি-কিক উপরের জাল কাঁপায়।

শেষ দিকে এসে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে তারা। তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় সফল হতে পারেনি। শেষ দিকে এসে রোনান সুলিভানের ভাই ডেকলান সুলিভানেরও অভিষেক হয়।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ভুটান। শনিবারের ফাইনালে বাংলাদেশ খেলবে ভারত ও ভুটানের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে।

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী