মাহিন-রোনানদের জন্য ছাদখোলা বাসে সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৬, ১৩:১২আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

স্নায়ুচাপের লড়াই সামলে শেষ পর্যন্ত টাইব্রেকারে শেষ হাসি হেসেছে বাংলাদেশের তরুণরা। শিরোপা ধরে রাখার আনন্দ নিয়ে দেশে ফিরছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দল। আর সেই আনন্দ ছড়িয়ে দিতে তাদের জন্য থাকছে ছাদখোলা বাসে বর্ণিল সংবর্ধনা।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি টাইব্রেকারে গড়ানো টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে। গোলকিপার মাহিন ভাগ্য পরীক্ষার সেই মুহূর্তে একটি শট রুখে দেন। আর শেষ শটে পানেনকা কিকে গোল করে রোনান বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন।

এবার ট্রফি নিয়ে আজ শনিবার সন্ধ্যা ৬টায় দেশে ফিরছে দল। ঢাকার এয়ারপোর্ট থেকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার পর্যন্ত তারা ছাদখোলা বাসে করে আসবেন। সেখানে তাদের সংবর্ধনাও দেওয়া হবে। ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেছে।

২০২২ সালে নারীদের সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনা খাতুনরা ছাদখোলা বাসে করে ঢাকা শহর প্রদক্ষিণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার রোনান সুলিভান-মুর্শেদরাও ছাদখোলা বাসে করে শহর ঘুরে বাফুফে ভবনে আসবেন।

এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দুবারের চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। তবে টাকার অংক এখনও জানানো হয়নি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের