চীনের কাছেও হারলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৬, ১৭:১৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৭:১৯

শুরুটা ছিল প্রতিরোধে ভরা, লড়াইয়ে ছিল দৃঢ়তা। কিন্তু শেষ পর্যন্ত আবারও হার মানতে হলো বাংলাদেশের মেয়েদের। টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ে কঠিন হয়ে উঠছে পরবর্তী পর্বে যাওয়ার সমীকরণ। কিছু দিন আগে এশিয়ান কাপের মূল পর্বে শক্তিশালী চীনের বিপক্ষে দুই গোলে হেরেছিল বাংলাদেশ। আজ শনিবার এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়েও চীনের কাছে একই ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল।

শুরু থেকে চীন দাপট দেখালেও প্রথমার্ধে বাংলাদেশ দারুণ প্রতিরোধ গড়ে তোলে। যার ফলে গোলের দেখা পায়নি প্রতিপক্ষ। ২৫ মিনিটে চীনের লি কির ফ্রি কিক মিলির হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। ৪৩ মিনিটে সতীর্থের পাসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকলেও বাংলাদেশের গোলকিপারকে পরাস্ত করতে পারেননি চীনের লি জুয়ায়ু। মিলি দারুণ দক্ষতায় সেই শট রুখে দেন।

এরপর একটি ক্রস থেকে হেড করে চীনের এক খেলোয়াড় বল পাঠালেও তা অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির পর আর চীনকে আটকানো যায়নি। ৪৭ মিনিটে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে যায়। জেং ইউজিয়ার কাটব্যাক থেকে ইউ জিনজু ৬ গজের ভেতর থেকে প্লেসিং শটে গোল করেন। ৭১ মিনিটে ফ্রি কিক থেকে চীনের অধিনায়কের হেড আবার মিলির তালুতে লাগে। তবে ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চীন। ওয়াং এইফাংয়ের পায়ের বাঁকানো শট জালে জড়ায়। ঝাঁপিয়েও সেটি ঠেকাতে পারেননি গোলকিপার।

শেষ দিকে আরও চাপ দিলেও ব্যবধান বাড়াতে পারেনি চীন। তবে গোলকিপার মিলি না থাকলে ব্যবধান আরও বড় হতে পারতো। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি