নতুন স্টেডিয়ামে মেসি গোল পেলেও জয় পায়নি মায়ামি

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৬

ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচটা গোল করে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত অবশ্য অস্টিন এফসির বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মেজর লিগ সকার চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে।

শনিবার ২৬ হাজার দর্শক ধারণক্ষমতার অত্যাধুনিক নু স্টেডিয়ামের প্রথম ম্যাচ আয়োজন করে ইন্টার মায়ামি। ম্যাচ শুরুর আগে ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম জানান, ‘বহু বছরের চেষ্টার পর এই স্টেডিয়ামকে বাস্তবে রূপ নিতে দেখা সত্যিই বিশেষ কিছু। ২০ বছর আগে এমএলএসে এসে আমি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর ১৩ বছর আগে মায়ামিতে আসার ঘোষণা দেওয়ার সময়ও একই কথা বলেছিলাম। আজ স্বপ্নপূরণ হলো।’

বেকহ্যাম ও ক্লাবের ব্যবস্থাপনা অংশীদার হোর্হে মাসের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ম্যাচ শুরু হলেও শুরুতেই চমক দেখায় অস্টিন এফসি। ম্যাচের মাত্র ৬ মিনিটে ফাকুন্দো তোরেসের কর্নার থেকে গুইলহার্মে বিরোর হেডে এগিয়ে যায় টেক্সাসের দলটি।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেসিকে। ডান প্রান্ত দিয়ে ইয়ান ফ্রের ক্রসে হেডে গোল করে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা। এরপর আধিপত্য বাড়িয়ে একের পর এক আক্রমণ চালায় ইন্টার মায়ামি। ৩৪ মিনিটে মাতেও সিলভেত্তির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪ মিনিট পর তার হেডও চলে যায় লক্ষ্যের বাইরে।

তবে অস্টিনের কঠিন রক্ষণ আর পাল্টা আক্রমণ মায়ামির জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। ৫৩ মিনিটে আবারও এগিয়ে যায় তারা। মাঝমাঠে মেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে জোসেফ রোসালেস দ্রুত আক্রমণে যান। তার পাস থেকে মির্তো উজুনি আবার জেইডেন নেলসনকে সুযোগ করে দিলে তিনি দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়াতে ৭৩ মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে নামান কোচ হাভিয়ের মাসচেরানো। মাঠে নেমেই প্রভাব রাখেন উরুগুইয়ান ফরোয়ার্ড। ৮১ মিনিটে মেসির কর্নার থেকে জার্মান বেরতেরামের হালকা ছোঁয়া পেয়ে কাছ থেকে বল জালে ঠেলে দিয়ে সমতা ফেরান সুয়ারেজ।

শেষদিকে নাটকীয় জয় প্রায় পেতে যাচ্ছিল মায়ামি। মেসির ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে তা থেকে গোল করেন সুয়ারেজ। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি