ভিয়েতনামের কাছে হেরে বাংলাদেশের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৬, ২১:০৮আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২১:৩৯

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই পর্বে বাঁচা-মরার ম্যাচে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলো না বাংলাদেশ। মূল পর্বে উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। এমনকি ড্র করলেও সম্ভাবনা থাকতো। কিন্তু পিটার বাটলারের শিষ্যরা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

থাইল্যান্ডের ব্যাংককের ননতাবুরি স্টেডিয়ামে ম্যাচটি ছিল বাংলাদেশের টানা তৃতীয় হার। পুরো ম্যাচে লড়াইয়ের চেষ্টা করেও গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে আক্রমণে এগিয়ে থাকা ভিয়েতনাম একটি সুযোগ কাজে লাগিয়েই জয় নিশ্চিত করেছে।

ম্যাচের ১৩ মিনিটে দারুণ সুযোগ পায় বাংলাদেশ। সাগরিকা মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সে ঢুকে একা গোলকিপারের মুখোমুখি হলেও ঠিকভাবে শট নিতে পারেননি। তার দুর্বল শটটি সহজেই রুখে দেন ভিয়েতনামের গোলরক্ষক।

এরপর ভিয়েতনাম একের পর এক আক্রমণ চালায়। ১৮ ও ২১ মিনিটে এনগুয়েন থির নেওয়া দুটি শটই ক্রসবারের ওপর দিয়ে গেছে। ২৮ মিনিটে তারই একটি বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। প্রায় মাঝমাঠ থেকে নেওয়া একটি ফ্রি-কিকে বল ঠিকভাবে তালুবন্দি করতে ব্যর্থ হন বাংলাদেশের গোলরক্ষক মিলি। তার হাত ফসকে বল পেছনে চলে গেলে ডিফেন্ডার এনগুয়েন থি ফাঁকা জালে আলতো টোকায় জড়িয়ে।

এরপর আরও কিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি ভিয়েতনাম। বাংলাদেশও প্রীতি-সাগরিকাদের চেষ্টায় ম্যাচে ফেরার চেষ্টা করেও সমতায় ফিরতে ব্যর্থ হয়।

বাটলারের দলকে শেষ পর্যন্ত খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী