তৃতীয় বিভাগে নেমে যেতে পারে হামজার লেস্টার সিটি!

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৬, ১৪:৫১আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৫

ইংলিশ ফুটবল লিগের আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ৬ পয়েন্ট কর্তনের বিরুদ্ধে আপিল করেও তাতে হেরে গেছে হামজা চৌধুরীরর লেস্টার সিটি। যার ফলে চ্যাম্পিয়নশিপে তাদের অবস্থান আরও নাজুক হয়ে পড়েছে। এখন দ্বিতীয় বিভাগ থেকে ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগে অবনমনের শঙ্কায় পড়ে গেছে তারা। 

গত ফেব্রুয়ারিতে একটি স্বাধীন কমিশন লেস্টারের ওপর এই শাস্তি আরোপ করে। যার ফলে দলটি ১৭তম স্থান থেকে ২০তম স্থানে নেমে যায়। পরে তারা আপিল করলেও সেটি খারিজ হওয়ায় এখন ২২তম স্থানে অবস্থান করছে লেস্টার। নিরাপদ অঞ্চল থেকে এক পয়েন্ট পিছিয়ে অবনমন অঞ্চলে রয়েছে। বাকি আছে মাত্র পাঁচটি ম্যাচ।

এই অবস্থায় গ্যারি রাওয়েটের অধীনে থাকা লেস্টারের জন্য অবনমন এড়ানো এখন কঠিন চ্যালেঞ্জ। এক দশক আগে প্রিমিয়ার লিগ জয়ের পর এবার চ্যাম্পিয়নশিপ থেকে তারা লিগ ওয়ানে নেমে যাওয়ার শঙ্কায় পড়ে গেছে। 

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাধীন আপিল বোর্ড ক্লাবের বিরুদ্ধে এই মৌসুমে ছয় পয়েন্ট কর্তনের সিদ্ধান্ত বহাল রেখেছে—এটি আমরা স্বীকার করছি। বিষয়টির এখানেই সমাপ্তি ঘটেছে। এখন মৌসুমের বাকি পাঁচ ম্যাচে মাঠের পারফরম্যান্সে আমাদের পুরো মনোযোগ।’

২০২৫ সালের মে মাসে ২০২৩-২৪ মৌসুমের আর্থিক লাভ ও স্থায়িত্ববিষয়ক নিয়ম ভঙ্গের অভিযোগে লেস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রিমিয়ার লিগ। তখন দলটি চ্যাম্পিয়নশিপে খেলছিল।

প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে জানায়, স্বাধীন কমিশনের দেওয়া ছয় পয়েন্ট কর্তনের সিদ্ধান্ত আপিল বোর্ড বহাল রেখেছে। কমিশনের মতে, লেস্টারের বিরুদ্ধে ২০২৩-২৪ মৌসুম শেষে নির্ধারিত সময়ের আর্থিক হিসাব জমা না দেওয়া এবং এই সংক্রান্ত নিয়মভঙ্গ প্রমাণিত হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী