ব্যবধান কমিয়ে আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ০০:৫০আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০১:০০

আর্সেনালের হোঁচটের পুরো সুযোগ কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসির বিপক্ষে দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমিয়ে তুলেছে তারা। জিতেছে ৩-০ ব্যবধানে। 

স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয়ার্ধে তিন গোল করে দ্বিতীয় স্থানে থাকা সিটি পয়েন্ট ব্যবধান কমিয়ে ছয়ে নামিয়ে এনেছে। তাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি। শনিবার বোর্নমাউথের কাছে ঘরের মাঠে আর্সেনালের অপ্রত্যাশিত হারের পরই চাপে পড়েছে আর্সেনাল। 

প্রথমার্ধে কিছুটা এলোমেলো খেলেছে পেপ গার্দিওলার দল। দারুণ ফর্মে থাকা রায়ান শেরকি বক্সের প্রান্ত থেকে নেওয়া প্রথম সুযোগটি সরাসরি রবার্ট সানচেজের হাতে পাঠান। একই ধরনের অবস্থান থেকে আন্তোয়ান সেমেনিওর শটও দিক পরিবর্তিত হয়ে বাইরে যায়।

তবে বিরতির পর ভিন্ন চেহারায় মাঠে নামে সফরকারী সিটি। ৫১ মিনিটে ভাঙে ডেড লক। শেরকির বাড়ানো নিখুঁত ক্রসে শক্তিশালী হেডে গোল করেন নিকো ও’রেইলি।

এর ছয় মিনিট পর আবারও শেরকির ভূমিকায় গোল। তার বাড়ানো পাস পেয়ে সাবেক চেলসি খেলোয়াড় মার্ক গেহি নিচু শটে বল জালে জড়ান। 

এরপর যেন ভেঙে পড়ে চেলসি। নিজেদের অর্ধে বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন মইসেস কাইসেদো। সেই সুযোগে বল কেড়ে নিয়ে এগিয়ে যান জেরেমি ডোকু। তার পর ৬৮ মিনিটে ঠাণ্ডা মাথার ফিনিশে স্কোর ৩-০ করেছেন তিনি। 

টেবিলে ৩২ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ ৭০ পয়েন্ট। ৩১ ম্যাচে সিটির পয়েন্ট ৬৪। 

/এফআইআর/
সম্পর্কিত
রেকর্ড ভেঙে ১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে আর্জেন্টিনার এনজো
মার্তিনেজের আগমনে চেলসি কি এখন প্রিমিয়ার লিগের শিরোপার দাবিদার?
মুনোজের গোলে হার এড়ালো লিভারপুল
সর্বশেষ খবর
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল