নববর্ষের দিনে পাকিস্তানের হায়ানের দূরপাল্লার শটে অপরাজিত ব্রাদার্স 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ এপ্রিল ২০২৬, ২০:১৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ২০:১৭

নববর্ষের উৎসবে যখন পুরো দেশ মাতোয়ারা, তখন ফুটবল মাঠেও ছড়িয়েছে রোমাঞ্চ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে সুপার ফোর (নকআউট পর্ব) নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন।

ঢাকার তীব্র যানজটের কারণে কুমিল্লার মাঠে পৌঁছাতে দেরি হয় দুই দলেরই। ফলে নির্ধারিত সময়ের প্রায় পৌনে এক ঘণ্টা পর শুরু হয় খেলা। ম্যাচের শুরু থেকেই ব্রাদার্স ইউনিয়নের দাপট থাকলেও গোলের দেখা পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

প্রথমার্ধে শায়ক দোস্ত ও রাজন হাওলাদারের বেশ কিছু আক্রমণ ফকিরেরপুল গোলরক্ষক সাজু আহমেদ দারুণ দক্ষতায় রুখে দেন। তবে ৭০ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। ডি-বক্সের প্রায় ৩৫ গজ দূর থেকে পাকিস্তানের ফরোয়ার্ড হায়ান খাট্টাকের ডান পায়ের এক অসাধারণ জোরালো শট চোখের পলকে জাল খুঁজে নেয়। এই এক গোলের জয় নিয়ে ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট তুলে গ্রুপের সেরা হিসেবে মাঠ ছাড়ে ব্রাদার্স। অপরদিকে সবকটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো ফকিরেরপুল। 

কিংস অ্যারেনায় অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে পিডাব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ম্যাচের ৩৩ মিনিটে অধিনায়ক সলোমন কিং লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। 

তবে একজন কম নিয়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে পুরনো ঢাকার দলটি। ৫১ মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড আর্নেস্ট বোয়েটাং রহমতগঞ্জকে লিড এনে দেন। এরপর ৭২ মিনিটে জাভেদ আহমেদ গোল করে দলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

৩ ম্যাচ শেষে রহমতগঞ্জ ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সমান ম্যাচে আবাহনী ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং পিডাব্লিউডি ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। আবাহনী ও রহমতগঞ্জের মধ্যকার আগামী ২৮ এপ্রিলের ম্যাচেই নির্ধারিত হবে সুপার ফোরে ব্রাদার্সের সঙ্গী হচ্ছে কোন দল। 

/টিএ/এসটি/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী