বাদ পড়বেন মিন্টু, কোচ নিয়োগে থাকবে হামজার মত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৯আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৫৪

কে হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ? হাভিয়ের কাবরেরার উত্তরসূরি খুঁজতে এরই মধ্যে বাফুফে কাজ শুরু করে দিয়েছে। আপাতত ২২ জন কোচের তালিকা ধরে এগোচ্ছে। এরইমধ্যে সবার বেতন জানতে চাওয়া হয়েছে। তবে কোচ নিয়োগে দলের বড় তারকা হামজা চৌধুরীর পরামর্শও নেবে বাফুফে।

জুনে সান মেরিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ফুটবল কর্তারা। আপাতত তালিকায় একমাত্র দেশি কোচ জুলফিকার মাহমুদ মিন্টু রয়েছেন। তবে কোচের তালিকা ছোট হলে তার সেখানে থাকা হচ্ছে না। এমনটি জানিয়েছেন, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের হাতে ২২ জন কোচের জীবন বৃত্তান্ত আছে। তা ছোট করে আনা হচ্ছে। তালিকা কমিয়ে এনে আমরা টিম ম্যানেজমেন্ট কমিটির কাছে দেবো। এই তালিকা ছোট করলে তখন মিন্টু বাদ পড়বে। আমরা ওর চেয়ে হাই প্রোফাইল কোচ চাইছি। তালিকায় একাধিক এমন কোচ আছে।  মিন্টু ভালো কোচ তাতে কোনও সংশয় নেই। আসলে আমরা এর চেয়ে ভালো কোচ চাইছি।’

জাতীয় দলের কোচ নিয়োগে আবার হামজা চৌধুরীর পরামর্শ নেওয়া হতে পারে এই কর্মকর্তা জানিয়েছেন, ‘বাফুফে সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল এমনিতে হামজার সঙ্গে সবসময় যোগাযোগ করে থাকেন। কথা বা বার্তা আদান প্রদান হয়। এখন কোচ নিয়োগে হয়তো হামজার মতামত নেওয়ার সুযোগ আছে। সেটা হয়তো আনঅফিসিয়ালি হতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
রাতে বাংলাদেশ-সান মারিনো ম্যাচ, দেখবেন কোথায়?
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত