রিয়ালের ঘুরে দাঁড়ানোর লড়াই

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৬, ১৫:২৯আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৫:৩১

real vs eibar এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে উড়তে থাকা রিয়াল মাদ্রিদকে মাটিতে নামিয়ে আনে ভলফসবুর্গ। চ্যাম্পিয়ন্স লিগের খেলায় প্রতিপক্ষের মাটিতে পরাজিত হয়ে যেন কিছুটা ছন্দহীন জিনেদিন জিদানের শিষ্যরা। আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় লা লিগায় এইবারের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
ভলফসবুর্গের বিপক্ষে পরাজয়ের পর রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য বলেছিলেন, দল ঘুরে দাঁড়াবে বলেই তার বিশ্বাস। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বড় জয় নিয়ে সেমি-ফাইনাল খেলার ব্যাপারেও দারুণ আশাবাদী তিনি। তার এই আশা শিষ্যরা পূরণ করতে পারবেন কিনা সেটা কিছুটা হলেও বোঝা যাবে এইবারের বিপক্ষের ম্যাচে।
লা লিগায় শীর্ষে থাকা বার্সার চেয়ে ১০ পয়েন্ট পেছনে পড়ায় রিয়ালের জন্য শিরোপা জয় অনেকটা অসম্ভবই মনে হচ্ছিল। কিন্তু ক্লাসিকোতে বার্সাকে হারানোর ফলে সেই ব্যবধান কমে আসে ৭ পয়েন্টে। সেই সুবাদে দেখা দিয়েছে নতুন সম্ভাবনাও। এজন্য অবশ্য জয়ের কোনও বিকল্প নেই রিয়ালের সামনে। শনিবার এইবারের বিপক্ষে জয় তুলে নিতে পারলে অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয়তে উঠে আসবে রোনালদোরা।
সেটি অবশ্য খুব কঠিন হওয়ার কথা নয় রিয়ালের জন্য। এইবার এর আগের ৭টি ম্যাচের ৫টিতেই হেরেছে। বাকি ২টিতে করেছে ড্র।
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক