শেখ জামালের টানা তৃতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৬, ১৯:১১আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৯:২৬

শেখ জামালের টানা তৃতীয় জয় কেএফসি স্বাধীনতা কাপ ফুটবলে জয়যাত্রা অব্যাহত রেখেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড। আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক’ গ্রুপের খেলায় তারা উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়েছে। তিন খেলায় এটি তাদের টানা তৃতীয় জয়; এই জয়ে সেমির পথ সুগম হলো জামালের।
খেলার ২০ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় শেখ জামাল। ডান প্রান্ত থেকে করা মো. লিংকনের ক্রসের উদ্দেশ্য ছিল ওয়েডসন এনসেলমে। কিন্তু তা পায়নি ঠিকানা, বারিধারা ডিফেন্ডার মুনি আরম বল হেড করে দিতে চেয়েছিলেন গোলরক্ষক এরশাদকে। সেটি বিপদমুক্ত করতে গিয়ে মুনির দেখেন তার হেড করা বল গোলরক্ষকের মাথার উপর দিয়ে ঠাঁই নিয়েছে জালে। উত্তর বারিধারা সমতা আনার সুযোগ পেয়েছিল ২৮ মিনিটে কিন্তু উইঙ্গার খালেকুজ্জামান স্বপনের ক্রসে সেন্টু চন্দ্র সেনের করা ডান পায়ের ফ্লিক সাইডপোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
শেখ জামালের হাইতিয়ান অধিনায়ক ওয়েডসন এনসলেমে ৮৭ মিনিটে বক্সের উপর থেকে ডান পায়ে জোরালো শট নিয়েছিলেন। বারিধারা গোলরক্ষক এরশাদ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বল ফিস্ট করেন, সাইডপোস্টে আঘাত করে বল চলে যায় বাইরে।
৮৮ মিনিটে আবারও গোলের সুযোগ নষ্ট করে উত্তর বারিধারা। আবারও ক্রস ভাসিয়ে দিয়েছিলেন খালেকুজ্জামান স্বপন, বল ক্লিয়ার করতে পারেননি শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড়রা। মিডফিল্ডার আলমগীর ফাঁকা পোস্টে বল হেড করতে ব্যর্থ হন। এ খেলার পর জামালের নয় পয়েন্টের বিপরীতে উত্তর বারিধারা এখনও কোনও পয়েন্টের মুখ দেখেনি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম