১৯ বছর পর মার্সিসাইড ডার্বিতে আত্মঘাতী গোল, পয়েন্ট হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ২০:৩০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২০:৩০

মার্সিসাইড ডার্বিতে জয়ের স্বপ্ন জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হলো লিভারপুলকে। এভারটনের মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে ২৪৯তম ডার্বি শেষ হয়েছে ১-১ সমতায়। জেরেমি ফ্রিম্পংয়ের আত্মঘাতী গোল কেড়ে নিয়েছে লিভারপুলের জয়। ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠার সুযোগও হাতছাড়া হয়েছে তাদের।

মার্সিসাইড ডার্বিতে লিভারপুলের হয়ে সর্বশেষ আত্মঘাতী গোলের ঘটনা ঘটেছিল ১৯ বছর আগে। সেই তালিকায় এবার যুক্ত হলেন ফ্রিম্পং। এর আগে এভারটনের বিপক্ষে নিজেদের জালে বল পাঠিয়েছিলেন লিভারপুলের সাবেক ডিফেন্ডার সামি হাইপিয়া। তবে শারীরিক গঠন কিংবা খেলার ধরনের দিক থেকে ফ্রিম্পংয়ের সঙ্গে হাইপিয়ার তুলনা চলে না। একজন ৫ ফুট ৮ ইঞ্চির দ্রুতগতির ফুলব্যাক, অন্যজন ৬ ফুট ৪ ইঞ্চির শক্তিশালী সেন্টারব্যাক।

রোনাল্ড আরাউহোর অসুস্থতার কারণে একাদশে সুযোগ পাওয়া ফ্রিম্পংয়ের দিনটি ভালো যায়নি মোটেই। চার ম্যাচের ক্লাব নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবারের মতো এভারটনের একাদশে জায়গা পাওয়া জ্যাক গ্রিলিশের বিপক্ষেও বেশ ভুগেছেন তিনি। সেটপিস সামলানোর দুর্বলতাও শেষ পর্যন্ত লিভারপুলের জন্য কাল হয়ে দাঁড়ায়।

অথচ ম্যাচের শুরুটা হয়েছিল লিভারপুলের জন্য দারুণ। পঞ্চম মিনিটেই ডমিনিক সোবোসলাইয়ের গোলে এগিয়ে যায় সফরকারীরা। কিন্তু প্রথমার্ধের মাঝামাঝি ফ্রিম্পংয়ের সেটপিস সামলানোর দুর্বলতা কাজে লাগিয়ে সমতায় ফেরে এভারটন। এরপর আর কোনো দল গোলের ব্যবধান গড়তে পারেনি।

এক পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা এখনো ৬ পয়েন্ট পিছিয়ে। পরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিতলে ব্যবধান ৯ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে গানারদের।

অন্যদিকে, ড্রয়ে এক পয়েন্ট পাওয়ায় চেলসিকে টপকে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে এভারটন।

 

/এফআইআর/
সম্পর্কিত
ইসাকের জোড়া গোলে লিভারপুল এখন পাঁচে
শেষ মুহূর্তের গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়, দুইবার এগিয়েও হারলো লিভারপুল
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
সর্বশেষ খবর
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-দুই শ্যালক রিমান্ডে 
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-দুই শ্যালক রিমান্ডে 
ইরানি হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে মার্কিন কর্মকর্তাদের অবস্থান: যা জানা গেলো
ইরানি হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে মার্কিন কর্মকর্তাদের অবস্থান: যা জানা গেলো
নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না: তথ্য উপদেষ্টা
নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না: তথ্য উপদেষ্টা
নাশকতা ঠেকাতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
নাশকতা ঠেকাতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে