ভাগ্য ফেরাতে আলোনসোকে বেছে নিয়েছে চেলসি 

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৬, ১৬:৪৭আপডেট : ১৭ মে ২০২৬, ১৬:৪৭

চেলসির ভাগ্য ফেরানোর মিশনে এবার আলোনসোর কাঁধেই ভরসা রাখছে ব্লুরা। নতুন কোচ হিসেবে জাবি আলোনসোকে নিয়োগ দিয়েছে চেলসি। রবিবার চার বছরের চুক্তিতে স্প্যানিশ এই কোচকে চুক্তিবদ্ধ করা হয়েছে ইংলিশ ক্লাব। 

শনিবার এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে চেলসি। প্রিমিয়ার লিগেও দুই ম্যাচ বাকি থাকতে নবম স্থানে রয়েছে তারা।

২০২৩-২৪ মৌসুমে বায়ার লেভারকুসেনকে অপরাজিত থেকে জার্মান লিগ ও কাপ জেতানোর মাধ্যমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান আলোনসো। তবে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তার সময়টা দীর্ঘ হয়নি। গত বছর দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে স্প্যানিশ জায়ান্টদের ছেড়ে যান তিনি।

এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, ‘পুরুষ দলের প্রধান কোচ হিসেবে জাবি আলোনসোকে নিয়োগ দিতে পেরে চেলসি ফুটবল ক্লাব আনন্দিত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘চার বছরের চুক্তিতে আগামী ১ জুলাই ২০২৬ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে দায়িত্ব শুরু করবেন এই স্প্যানিয়ার্ড।’

/এফআইআর/
সম্পর্কিত
মার্তিনেজের আগমনে চেলসি কি এখন প্রিমিয়ার লিগের শিরোপার দাবিদার?
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি
সর্বশেষ খবর
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল