কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৬, ১১:০৮ আপডেট : ১৯ মে ২০২৬, ১১:০৮

দুই দশকের অপেক্ষা শেষ হওয়ার স্বপ্নে বিভোর আর্সেনাল। শিরোপার দৌড়ে শেষ বাঁকে এসে এখন মিকেল আর্তেতার চোখ বোর্নমাউথের দিকে। পরবর্তী ম্যাচে ম্যানচেস্টার সিটিকে থামাতে পারলেই খুলে যেতে পারে প্রিমিয়ার লিগ ট্রফির দরজা। এই কারণেই নিজেকে এখন বোর্নমাউথের সবচেয়ে বড় সমর্থক ঘোষণা করেছেন আর্সেনাল কোচ।

সোমবার বার্নলির বিপক্ষে আর্সেনালের ১-০ গোলের কঠিন জয়ের পর শিরোপা লড়াই শেষ দিন পর্যন্ত টিকিয়ে রাখতে হলে ম্যানচেস্টার সিটিকে ভাইটালিটি স্টেডিয়ামে জিততেই হবে। তবে ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথ ম্যাচে যা-ই ঘটুক না কেন, শেষ দিনে ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলে ২২ বছর পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে আর্সেনাল।

আর্তেতার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি ২৪ ঘণ্টার জন্য বোর্নমাউথের সমর্থক হয়ে যাবেন? জবাবে বলেছেন, ‘আমার মনে হয়, আমরা সবাই এখন বোর্নমাউথের সমর্থক। কারণ আমরা জানি, এর গুরুত্ব কতটা।’

বার্নলির বিপক্ষে কাই হাভার্টজের প্রথমার্ধের একমাত্র গোলে ২০০৪ সালের পর প্রথম শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে আর্সেনাল।

ওয়েস্ট হামের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর টানা দ্বিতীয় ম্যাচে স্নায়ুচাপের মধ্যে থাকতে হয়েছে গানারদের। আর্তেতা স্বীকার করেছেন, ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথের সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচটি দেখার চাপ হয়তো তার পক্ষেও সামলানো কঠিন হবে, ‘ভেবেছিলাম, আমার যতটুকু চুল আছে, তা হয়তো আর ঝরবে না। কিন্তু এই চাকরি সেটাকেও চরম পরীক্ষার মধ্যে ফেলছে। আমি জানি না কতক্ষণ ম্যাচটি দেখতে পারবো। তবে টিভির সামনে থাকবো। কতটা দেখতে পারবো, সেটি নিশ্চিত নই। পরিবারের সঙ্গে বসে ম্যাচ দেখার পরিকল্পনা করেছি, কিন্তু কতক্ষণ থাকতে পারবো জানি না।’

 

/এফআইআর/
সম্পর্কিত
ঘরের মাঠে ১০ জনের টটেনহ্যামের বিরুদ্ধে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড
হাল্যান্ডের চোটে দুশ্চিন্তায় সিটি
সিটির শাস্তি হিসেবে জরিমানা যথেষ্ট নয়!
সর্বশেষ খবর
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের