২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৬, ০৯:৫৯ আপডেট : ২০ মে ২০২৬, ০৯:৫৯

আশা জাগিয়েও গত তিন মৌসুমে শিরোপা জিততে পারেনি আর্সেনাল। একই রকম হাত ফসকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল এবারও। কিন্তু ভাগ্য দেবতা বুঝি এবার ভিন্ন কিছুই লিখে রেখেছিলেন। তাই তো আক্ষেপ হয়ে থাকা প্রিমিয়ার লিগ ২২ বছর পর জিতে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে আর্সেনাল। বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটি হোঁচট খাওয়াতেই নিশ্চিত হয়ে গেছে ভাগ্য। বোর্নমাউথের বিপক্ষে তারা ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানোয় আর্সেনালের শিরোপা নিশ্চিত হয়েছে।

শিরোপার লড়াই শেষ দিন পর্যন্ত নিতে হলে সিটির জয়ের বিকল্প ছিল না। তবে বোর্নমাউথ টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবলে জায়গা নিশ্চিত করেছে।

সোমবার ইতোমধ্যে অবনমিত বার্নলিকে ১-০ গোলে হারিয়েই শিরোপার খুব কাছে পৌঁছে যায় আর্সেনাল। ওই জয়ে সিটির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে যায় তারা।
মৌসুমজুড়ে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল গত মাসে সিটির কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। টানা চারটি লিগ ম্যাচ জিতে তারা কোনো গোলও হজম করেনি। 

এদিন ৩৯তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক বোর্নমাউথ। দুর্দান্ত বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন এলি জুনিয়র ক্রুপি। দ্বিতীয়ার্ধ শুরুর পরই সমতায় ফেরার বড় সুযোগ পেয়েও গোল করতে পারেননি নিকো ও রেইরি। তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষ পেট্রোভিচ। ম্যাচটা যখন সমাপ্তির পথে তখন সিটির হারই সম্ভাব্য হয়ে ওঠে। কিন্তু যোগ করা সময়ের শেষ দিকে গোল করে সমতা ফেরান আর্লিং হাল্যান্ড। তবে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে! তাতে ২০০৪ সালের পর শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মিকেল আর্তেতার দল। 

 

/এফআইআর/
সম্পর্কিত
ঘরের মাঠে ১০ জনের টটেনহ্যামের বিরুদ্ধে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড
হাল্যান্ডের চোটে দুশ্চিন্তায় সিটি
সিটির শাস্তি হিসেবে জরিমানা যথেষ্ট নয়!
সর্বশেষ খবর
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের