গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৬, ১০:৩১আপডেট : ২৫ মে ২০২৬, ১০:৩১

দশ বছরের সাফল্য, অসংখ্য ট্রফি আর ইংলিশ ফুটবলে আধিপত্যের এক যুগের অবসান হলো পেপ গার্দিওলার বিদায়ে। তার বিদায়ের দিনে অবশ্য জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে বিদায়ী ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে তার শিষ্যরা।

শুক্রবারই ৫৫ বছর বয়সী গার্দিওলা ঘোষণা দেন, ১০ মৌসুমে ২০টি ট্রফি জয়ের পর ম্যানচেস্টার সিটি ছাড়ছেন তিনি। তার অধীনেই ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তার করেছিল সিটি। যদিও এবার সেই আধিপত্যের অবসান ঘটিয়ে ২২ বছর পর শিরোপা জিতেছে আর্সেনাল। লিগের শেষ দিনে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে তারা শিরোপা উৎসব করেছে। 

অপর দিকে ভিন্ন চিত্র ছিল সিটি শিবিরে। রবিবার মাঠে প্রবেশের সময় দর্শকদের উচ্ছ্বসিত অভ্যর্থনা পান গার্দিওলা। স্টেডিয়ামের এক প্রান্তে ওড়ানো হয় কাতালান পতাকা। অন্য প্রান্তে প্রথমবারের মতো চালু হয় নতুন নামকরণ করা ‘পেপ গার্দিওলা স্ট্যান্ডও’। পুরো পরিবেশটা ছিল আবেগঘন। 

আবেগের এমন বহিঃপ্রকাশ ঘটার কারণও আছে। সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ গার্দিওলার অধীনে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ও ক্লাবের ইতিহাসের একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যানসিটি। সব মিলিয়ে ১৭টি বড় শিরোপা জিতেছে গার্দিওলার সময়ে।

টাচলাইনে বরাবরের মতোই এদিন প্রাণবন্ত ছিলেন গার্দিওলা। যদিও ম্যাচটির গুরুত্ব খুব বেশি ছিল না। তবু শেষ পর্যন্ত ঘরের মাঠে বিরল এক হার দেখতে হয় তাকে। ২২ মিনিটে কর্নার থেকে দারুণ ফিনিশে সিটিকে এগিয়ে দিয়েছিলেন সেমেনিও। কিন্তু দ্বিতীয়ার্ধে ভিলার হয়ে জোড়া গোল করেন ওলি ওয়াটকিন্স। একটি ৪৬ মিনিটে আরেকটি ৬১ মিনিটে। 

এদিন বোর্নমাউথ ম্যাচের একাদশ থেকে নয়টি পরিবর্তন আনেন গার্দিওলা। এমনকি আর্লিং হাল্যান্ড বেঞ্চেও ছিলেন না!

/এফআইআর/
সম্পর্কিত
রেকর্ড ভেঙে ১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে আর্জেন্টিনার এনজো
মুনোজের গোলে হার এড়ালো লিভারপুল
ম্যানচেস্টার সিটি কেন হৃদয় জিতেছে, জানালেন রাচিন
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল