আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৬, ১৯:৫৮আপডেট : ২৫ মে ২০২৬, ১৯:৫৮

২০২৪ সালের আগস্টে অনুশীলন ও খেলার উদ্দেশ্যে আর্জেন্টিনায় গিয়েছিলেন মিনহাজুল করিম স্বাধীন। তিন মাসের সেই সফরে নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। বুয়েন্স এইরেস, লা প্লাতা ও হুনিন—এই তিন শহরে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ক্লাবে খেলেছেন। দুটি টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেলে করেছেন তিন গোলও।

আর্জেন্টিনা থেকে ফিরে এক বছর পর বাংলাদেশ ফুটবল লিগে পিডাব্লিউডির হয়ে খেলছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবারই প্রথম জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলে।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দলেই ডাক পেয়েছেন স্বাধীন। চলতি লিগে তার তিন গোলের পাশাপাশি রয়েছে চারটি অ্যাসিস্ট। তাই আজ থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে তাকে দেখা গেছে বেশ উজ্জীবিত। এখন নতুন কোচ থমাস ডুলির অধীনে নিজেকে মেলে ধরতে চান তিনি। বাংলা ট্রিবিউনকে স্বাধীন বলেছেন, ‘প্রথমবার জাতীয় দলের ক্যাম্পে জায়গা পেয়েছি। এটা আমার জন্য অনেক আনন্দের খবর। জানি, চূড়ান্ত দলে জায়গা করে নেওয়া কঠিন হবে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’

এর আগে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ৪৫ সদস্যের দলে নাম ছিল স্বাধীনের। তখনও তার আশা ছিল অন্তত আবাসিক ক্যাম্পে সুযোগ পাবেন। কিন্তু সেই আশা পূরণ হয়নি। এবার ডাক পাওয়ায় ভীষণ খুশি তিনি। স্বাধীন বলছিলেন, ‘সেসময় ক্যাম্পে ডাক না পেয়ে খুব কষ্ট পেয়েছিলাম। এবার তাই আশাবাদী ছিলাম, আবার কিছুটা সাবধানীও ছিলাম—যদি শেষ পর্যন্ত নাম না আসে। আল্লাহর কাছে শুকরিয়া, অবশেষে ডাক পেয়েছি। এখন পুরো মনোযোগ অনুশীলনে।’

স্বাধীনের পজিশনে খেলেন ফাহমিদুল ও শাহরিয়ার ইমনরা। তাদের সঙ্গে প্রতিযোগিতায় কোচ ডুলির মন জয় করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে যশোরের শামসুল হুদা একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার বলেছেন, ‘আমি আমার মতো করে অনুশীলন চালিয়ে যাবো। বাকিটা সময়ই বলে দেবে। জানি, কাজটা অনেক কঠিন। তবে চেষ্টার কোনো ত্রুটি রাখতে চাই না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করছে কারা?
গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করছে কারা?
পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরলো আল-আরাফাহ ব্যাংক
পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরলো আল-আরাফাহ ব্যাংক
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান