ইবোলা আতঙ্কে বাতিল কঙ্গো-চিলির প্রীতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৬, ১০:১১আপডেট : ০৩ জুন ২০২৬, ১০:১১

বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা খেলো কঙ্গো। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘিরে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় চিলির বিপক্ষে দলটির প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। আগামী ৯ জুন ম্যাচটা স্পেনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে ম্যাচটি আর হচ্ছে না।

স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো ম্যাচ আয়োজনের অনুমতি বাতিল করেন। আন্দালুসিয়া আঞ্চলিক স্বাস্থ্য বিভাগ এবং পৌরসভার নিজস্ব চিকিৎসা বিভাগের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জিব্রাল্টার সীমান্তের কাছে কাদিজ প্রদেশের উপকূলীয় শহর লা লিনিয়ায় ম্যাচটি আয়োজনের কথা ছিল। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই দলই এই ম্যাচ খেলতে চেয়েছিল।

পূর্ব কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় রাজধানী কিনশাসায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করে বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে কঙ্গোর জাতীয় দল।

ডিআর কঙ্গোর বেশিরভাগ খেলোয়াড়ই দেশের বাইরে বিভিন্ন ক্লাবে খেলেন এবং সম্প্রতি কেউই দেশে যাননি। তবে দলের কিছু সাপোর্ট স্টাফ ও সমর্থক কঙ্গো থেকে ইউরোপে ভ্রমণ করেছেন।

ইবোলার বিস্তার ঠেকাতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংস্থাও এমন সিদ্ধান্ত নিয়েছে যে, গত ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান সফর করা অ-আমেরিকান নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া কঙ্গো টুর্নামেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রের হিউস্টনকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে। ১৭ জুন সেখানে গ্রুপ ‘কে’-এর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল। এরপর মেক্সিকোয় কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হবে উজবেকিস্তানের। 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী