স্পেনকে জিততে দেয়নি ইরাক

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৬, ১৩:২৬আপডেট : ০৫ জুন ২০২৬, ১৩:২৬

প্রীতি ম্যাচে বড় দলগুলোর কেউ কেউ সুবিধা করতে পারছে না। এবার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেনকে রুখে দিয়েছে ইরাক। স্পেনের ঘরের মাঠে হওয়া ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। একটি করে গোল ফেররান তোরেস ও মেরকাস দোস্কির।

পুরো ম্যাচের ৬৩ শতাংশ সময় নিজেদের অধীনে বল রেখেও ম্যাচ জিততে পারেনি স্প্যানিশর।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্প্যানিশরা। ইরাকের রক্ষণভাগে চলাতে থাকে একের পর এক আক্রমণের ঢেউ। ম্যাচের ১৬ মিনিটেই লিড নেয় স্প্যানিশরা। দানি ওলমোর পাসে সহজেই লক্ষ্যভেদ করেন ফেররান তোরেস।

অবশ্য বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইরাককে। প্রথম গোলের ঠিক ১১ মিনিট পর আকাম হাসিমের অ্যাসিস্টে দলকে সমতায় ফেরান মেরকাস দোস্কি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য চাপ বাড়ান স্প্যানিশ ফুটবলাররা। কিন্তু একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে বারবার পরাস্ত হতে হয়েছে তাদের। গোল পাওয়া হয়নি আর। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

/টিএ/আরকে/
সম্পর্কিত
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের পাহাড়ের নিচে মিললো ২ হাজার বছরের পুরোনো স্বর্ণখনি
সর্বশেষ খবর
যুদ্ধের মধ্যেও বিশ্বকাপে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান ইরানি ফুটবলাররা
যুদ্ধের মধ্যেও বিশ্বকাপে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান ইরানি ফুটবলাররা
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
টাকা না পেয়ে মাঠেই আসেনি ব্রাদার্স ইউনিয়ন
টাকা না পেয়ে মাঠেই আসেনি ব্রাদার্স ইউনিয়ন
সেই বাসের চালক বললেন, ‘হঠাৎ দেখি ব্রেক ফেল, মুহূর্তেই নদীতে বাস’
সেই বাসের চালক বললেন, ‘হঠাৎ দেখি ব্রেক ফেল, মুহূর্তেই নদীতে বাস’
সর্বাধিক পঠিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের