যুদ্ধের মধ্যেও বিশ্বকাপে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান ইরানি ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক 
০৫ জুন ২০২৬, ১৪:৪৯আপডেট : ০৫ জুন ২০২৬, ১৪:৪৯

দেশজুড়ে অস্থিরতা ও যুদ্ধের প্রভাবের মধ্যেও বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান ফুটবল দল। কঠিন বাস্তবতার মাঝেও দেশবাসীর মুখে হাসি ফোটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দলের খেলোয়াড়রা।

বর্তমানে তুরস্কে কন্ডিশনিং ক্যাম্প করছে ইরান। সেখানে বার্তা সংস্থা ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’ (এপি)-কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ প্রস্তুতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দলের দুই ফুটবলার।

২৯ বছর বয়সী মিডফিল্ডার সাইদ এজাতোলাহি, যিনি নিজের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তিনি বলেন, “সত্যি বলতে কাজটা মোটেও সহজ নয়। আগের অভিজ্ঞতা হয়তো দলের তরুণদের ওপর থেকে কিছুটা মানসিক চাপ কমাতে সাহায্য করবে, কিন্তু সামগ্রিক পরিস্থিতি এখনও বেশ জটিল।”

অনুশীলনের ফাঁকে তিনি আরও বলেন, “এটি আমার তৃতীয় বিশ্বকাপ। তাই আমার এবং দলের আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের জন্য এমন পরিস্থিতি সামাল দেওয়া কিছুটা সহজ হতে পারে। তবে দিনশেষে বিষয়টি আমাদের জন্য খুবই কঠিন, কারণ একই সঙ্গে দেশের খবর এবং রাজনৈতিক পরিস্থিতির দিকেও নজর রাখতে হচ্ছে। এসব ঘটনা খেলোয়াড় ও সাধারণ মানুষ—সবার মনেই প্রভাব ফেলে।”

বিশ্বকাপে ইরানের প্রথম দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি ভেন্যুতে। সেখানে বিপুলসংখ্যক প্রবাসী ইরানি বসবাস করেন, যাদের অনেকেই বর্তমান সরকারের সমালোচক হিসেবে পরিচিত।

স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি নিয়ে এজাতোলাহি বলেন, “আমরা আশা করছি স্টেডিয়ামে বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত থাকবেন। এটি আমাদের জন্য বড় চাপও বটে, কারণ তাদের প্রত্যাশা থাকবে অনেক বেশি। আমি শুধু চাই আমরা তাদের গর্বিত করতে পারি এবং দেখাতে পারি যে ইরানিরা যেকোনো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।”

অন্যদিকে, ২৪ বছর বয়সী মিডফিল্ডার মোহাম্মদ গোরবানি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তিনি বলেন, “আমরা একটি বিশেষ ও জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা ফুটবলার, আমাদের কাজ মাঠে খেলা এবং আসন্ন প্রতিযোগিতার জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করা।”

তিনি আরও বলেন, “অন্যদিকে, আমরা এটাও জানি যে যুদ্ধের এই পুরো সময়টাতে আমাদের দেশের মানুষ চরম কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা মূলত তাদের জন্যই সেখানে (বিশ্বকাপে) যাচ্ছি, যেন সেরা ফলাফল এনে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারি এবং আমাদের দেশের মানুষের মনে একটু আনন্দের ছোঁয়া দিতে পারি।’’

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেস র‍্যামসের ইংলেউড স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। 

/টিএ/এমএএল/
সম্পর্কিত
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান, তথ্য ফাঁস
জলবায়ু পরিবর্তনের থাবা পড়তে যাচ্ছে বিশ্বকাপের খেলায় 
ক্লিভল্যান্ডে যাচ্ছে ব্রাজিল, দলে নেই নেইমার
সর্বশেষ খবর
মমতার জন্য নতুন ধাক্কা, বিদ্রোহী শিবিরে তৃণমূলের ২৩ সাংসদ
মমতার জন্য নতুন ধাক্কা, বিদ্রোহী শিবিরে তৃণমূলের ২৩ সাংসদ
প্লাস্টিক বর্জ্য ও দূষণে বিপর্যস্ত পরিবেশ
প্লাস্টিক বর্জ্য ও দূষণে বিপর্যস্ত পরিবেশ
চিকিৎসার জন্য গিয়ে মৃত্যু হলো হোটেলের আগুনে
চিকিৎসার জন্য গিয়ে মৃত্যু হলো হোটেলের আগুনে
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান, তথ্য ফাঁস
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান, তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’