বিশ্বকাপে ২৬ ফুটবলারকে নিয়েই গাইতে হবে জাতীয় সঙ্গীত

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৬, ১৪:৩১আপডেট : ০৬ জুন ২০২৬, ১৪:৩১

আসন্ন বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের সময় নতুন এক আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা। আন্তর্জাতিক ফুটবলে এতদিন জাতীয় সঙ্গীতের সময় শুধু শুরুর একাদশের খেলোয়াড়রাই মাঠে থাকতেন। এখন থেকে প্রথমবারের মতো ম্যাচডে স্কোয়াডে থাকা প্রতিটি দলের ২৬ জন ফুটবলারই মাঠে উপস্থিত থেকে জাতীয় সঙ্গীতে অংশ নেবেন। 

নতুন নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা গ্যালারির দিকে মুখ করে না দাঁড়িয়ে মাঠের মাঝখানের বৃত্তের চারপাশে অবস্থান করবেন। শুরুর একাদশের পাশাপাশি বাকি ১৫ জন ফুটবলারও সতীর্থদের সঙ্গে সেন্টার সার্কেলের দুই পাশে দাঁড়াবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ যত বড় হচ্ছে, আমরা তত ম্যাচ উপভোগের অভিজ্ঞতায় নতুনত্ব আনছি।’

তিনি আরও বলেছেন, ‘জাতীয় সঙ্গীতের সময় সব খেলোয়াড় ও রেফারিদের সেন্টার সার্কেলে মুখোমুখি দাঁড়ানো ঐক্য, গর্ব ও আবেগের একটি বিশেষ মুহূর্ত তৈরি করবে, যা সত্যিকার অর্থেই সবদল এবং সকলের।’

ইনফান্তিনো আরও বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ শুধু খেলোয়াড়দের নয়, সমর্থকদেরও। ম্যাচ শুরুর আগে নতুন এই আনুষ্ঠানিকতা সেই দর্শনকেই প্রতিফলিত করে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশের নিয়ম শিথিল করলো ফিফা
যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেলো ইরানের ফুটবল দল
২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন কারা? 
সর্বশেষ খবর
নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব
নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ
এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
জেলেনস্কির বৈঠকের প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত