বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুন ২০২৬, ২২:২৬আপডেট : ০৫ জুন ২০২৬, ২২:৩০

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে দুই জনকে গ্রেফতারের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম, সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ফটিকছড়ি থানার এসআই জামাল হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারী আস্তানার উত্তর পাশে নাজিরহাট টু মাইজভান্ডার পাকা সড়কের ওপর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তারা পালিয়ে যাওয়ার সময় দুই জনকে আটক করা হয়। তারা হলেন- জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম সজিব (২৫)। এ সময় ঘটনাস্থল থেকে চারটি বাঁশের তৈরি মশাল উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে দুই জনকে গ্রেফতারের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারদের দেওয়া তথ্যে বাকিদের এ মামলায় আসামি করা হয়েছে।’

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সভার অনেক ছবি ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গিরি এলাকার মাইজভান্ডার দরবার শরিফের সড়কের পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের অর্থায়নে নির্মিত হাজারো মানুষের জন্য একসঙ্গে রান্নার উপযোগী (ডেকসি) ঘরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে একটি ব্যানার টাঙানো। এতে লেখা রয়েছে- ‘উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’। সভায় শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতাকর্মী বসে ছিলেন। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

২০১০ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হন। বিশেষ করে ২০১৫ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সময় তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন এবং সে সময় তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছিল।

২০২০ সালে তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী হওয়ার জন্যও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। 
২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।


আসন্ন সিটি নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক জোট নিয়ে আলোচনায় তার নাম আবারও সামনে আসে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়।

/এফআর/
সম্পর্কিত
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা