বিশ্বকাপকে সামনে রেখে আত্মবিশ্বাসী রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৬, ০৯:৪৯আপডেট : ১৩ জুন ২০২৬, ১০:১৩

বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখা গেলো ভীষণ আত্মবিশ্বাসী। শুক্রবার লিসবন থেকে পর্তুগাল দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার পাম বিচে রওনা হওয়ার আগে অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, অনুভূতি খুব ইতিবাচক। 

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বলেছেন, ‘আমরা অনেক আশা নিয়ে এই প্রতিযোগিতায় যাচ্ছি।’

প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে পর্তুগাল অধিনায়ক বলেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। কঠোর পরিশ্রম করার কারণে সেটা কিছুটা ক্লান্তিকর ছিল, তবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি।’

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জোর দিয়ে বলেন, তিনি শারীরিকভাবে পুরোপুরি ফিট আছেন, ‘আমি খুবই ইতিবাচক। আমার বিশ্বাস, সবকিছু ভালোই হবে এবং আমরা ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবো।’

বিশ্বকাপে ভালো শুরুর বিকল্প দেখেন না রোনালদো। তার মতে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম ম্যাচে ভালো শুরু করা। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখা, গ্রুপের শীর্ষে থেকে শেষ করা এবং তারপর ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া।’

আগামী ১৭ জুন হিউস্টনে পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে কঙ্গোর বিপক্ষে। এরপর গ্রুপ ‘কে’-তে উজবেকিস্তান ও কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।

/এফআইআর/
সম্পর্কিত
বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন
বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের উড়ন্ত সূচনা
‘আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি’, বিশ্বকাপে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সামনে তহবিল আরও কমতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
সামনে তহবিল আরও কমতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে প্রধানমন্ত্রী, পাতিলী-মাছুয়াখালী খাল খনন উদ্বোধন
কক্সবাজারে প্রধানমন্ত্রী, পাতিলী-মাছুয়াখালী খাল খনন উদ্বোধন
অ্যান্টার্কটিকায় গায়েব ফ্রান্সের সমান বরফ!
অ্যান্টার্কটিকায় গায়েব ফ্রান্সের সমান বরফ!
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
প্রথম দিনে বিশ্বকাপ সম্প্রচারে বিঘ্ন, যা বলছে ওটিটি প্ল্যাটফর্মগুলো 
প্রথম দিনে বিশ্বকাপ সম্প্রচারে বিঘ্ন, যা বলছে ওটিটি প্ল্যাটফর্মগুলো