ভ্যাঙ্কুভারে তুরস্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার চমক

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৬, ১২:০১আপডেট : ১৪ জুন ২০২৬, ১৩:১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে অস্ট্রেলিয়া। যেখানে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার কীর্তি গড়েছেন ইরানকুন্দা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার নিচে অবস্থান করলেও ম্যাচের আগে তুরস্ককে ফেবারিট হিসেবে ভাবা হচ্ছিলো। গোল হজমের পর তারা আক্রমণের তীব্রতা বাড়িয়েছিল এবং সমতায় ফেরার জন্যও একের পর এক চেষ্টা চালিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার দৃঢ় রক্ষণ ও গোলরক্ষকের দক্ষতায় সফল হতে পারেনি তারা। এই জয়ে ‘ডি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের সমান তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। 

ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছিল ২০০২ সালের পর বিশ্বকাপে ফেরা তুরস্ক। কিছু সময় পরই পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে ভোগানোর সুযোগ খুঁজে পায় অস্ট্রেলিয়া। বিশেষ করে মোহাম্মদ তুরে ও ইরানকুন্দার গতিকে কাজে লাগিয়ে একাধিকবার দ্রুত আক্রমণে ওঠে তারা।

প্রথম গোলটিও আসে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে। গোলরক্ষক বিচের দ্রুত থ্রো থেকে আক্রমণের সূচনা হয়। পরে ওকন নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন এগিয়ে যেতে থাকা ইরানকুন্দার পথে। ২৭ মিনিটে সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা এই আফ্রিকান ফরোয়ার্ড। সামনে এগিয়ে আসা গোলরক্ষক চাকিরকে পরাস্ত করে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। 

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে তুরস্ক। তবে অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত। খেলোয়াড়রা দ্রুত পেছনে নেমে এসে জায়গা কমিয়ে ফেলে। বিরতির পরও অস্ট্রেলিয়ার আক্রমণের জবাব দিতে পারেনি তুরস্ক। আবার প্রতি আক্রমণে ৭৫ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় তারা। গোলটি করেছেন কনর মেটকাফে। 

অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল গোলকিপার প্যাট্রিক বিচেরও। বেশ কিছু সেভ করে স্মরণীয় জয় পেতে ভূমিকা রাখেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ 
জার্মানির বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার আশায় কুরাসাও 
স্নায়ুচাপে ভুগছিল ব্রাজিল, জানালেন আনচেলত্তি
সর্বশেষ খবর
৯ জনকে পুশইন, প্রতিরোধ করে সীমান্তে বিজিবি-স্থানীয়দের অবস্থান
৯ জনকে পুশইন, প্রতিরোধ করে সীমান্তে বিজিবি-স্থানীয়দের অবস্থান
ইসলামী ব্যাংককে অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংককে অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ব্যাংক
আছিয়া-রামিসা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন রাষ্ট্রপক্ষের
আছিয়া-রামিসা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন রাষ্ট্রপক্ষের
চাটুকারিতা কাকে বলে, মিডিয়াকে দেখলে বোঝা যায়: মির্জা ফখরুল
চাটুকারিতা কাকে বলে, মিডিয়াকে দেখলে বোঝা যায়: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি