স্নায়ুচাপে ভুগছিল ব্রাজিল, জানালেন আনচেলত্তি

তানজীম আহমেদ, নিউজার্সি (যুক্তরাষ্ট্র) থেকে
১৪ জুন ২০২৬, ১০:২৮আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:২৮

প্রথম ম্যাচেই হোঁচট খেলেও খুব একটা হতাশ নন কার্লো আনচেলত্তি। তবে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে তার দল যে স্নায়ুচাপে ভুগছিল, সেটি অকপটেই স্বীকার করে নিয়েছেন ব্রাজিল কোচ।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ বলেন, ‘আমার মনে হয় আমরা ম্যাচটি ভালোভাবে শুরু করতে পারিনি। দল কিছুটা চিন্তিত ছিল। আমরা অনেক বল ও বল দখলের লড়াইয়ে হেরেছি। প্রথমার্ধটা মোটেও ভালো ছিল না। তবে দ্বিতীয়ার্ধে পারফরম্যান্সের উন্নতি হয়েছে। মরক্কো খুব ভালো দল, তাই ম্যাচটিও কঠিন ছিল।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে প্রথমার্ধটা খুব কঠিন ছিল। আমি উদ্বিগ্ন ছিলাম, কারণ আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছিলাম এবং মাঠে ভারসাম্যের অভাব ছিল। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। পরবর্তী ম্যাচে দল আরও উন্নতি করবে বলে আমি বিশ্বাস করি।’

আনচেলত্তির মতে, প্রথম ম্যাচে কিছু ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। ‘আমরা অনেক বল হারিয়েছি। এই জায়গাটিতে উন্নতি করতে হবে। তবে আত্মবিশ্বাস হারানোর কোনও কারণ নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে অনেক কিছুই ঘটতে পারে। প্রথম ম্যাচেই কোনও দল নিখুঁত হয়ে যায় না। ফলটা খারাপ নয়, কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা আরও ভালো করার জন্য লড়াই করবো।’

দলের উন্নতির জায়গা নিয়ে ৬৭ বছর বয়সী এই কোচ বলেন, ‘আমি পুরোপুরি সন্তুষ্ট নই। উন্নতির জন্য আমাদের আরও কাজ করতে হবে। এটা স্বাভাবিক। মরক্কো খুব গোছানো ফুটবল খেলেছে এবং আমাদের জন্য কাজটা কঠিন করে তুলেছে।’

কোন কোন জায়গায় উন্নতি করতে হবে—এমন প্রশ্নে আনচেলত্তি বলেন, ‘দল শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছে। কোথায় উন্নতি করতে হবে, সে বিষয়ে আমার ধারণা পরিষ্কার। প্রীতি ম্যাচ দুটিতে আমরা যেসব বিষয় ভালো করেছিলাম, প্রথমার্ধে সেগুলো ঠিকভাবে করতে পারিনি। আমাদের আরও ভারসাম্যপূর্ণ হতে হবে, আক্রমণভাগেও হতে হবে আরও আক্রমণাত্মক।’

এই ড্রয়ে দলের আত্মবিশ্বাসে চিড় ধরবে কি না—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘একদমই না। অনেক কারণেই প্রথম ম্যাচটা পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। লক্ষ্য হলো গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যাওয়া এবং সময়ের সঙ্গে সঙ্গে পারফরম্যান্সের উন্নতি করা।’

এ সময় দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসাও করেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘ভিনিসিয়ুস ভালো খেলেছে। সে খুবই বিপজ্জনক ছিল এবং তার অসাধারণ দক্ষতা রয়েছে। তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি, তার বিশ্বকাপটা দারুণ কাটবে।’

/এম/ 
সম্পর্কিত
ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না তুরস্ক
জার্মানির বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার আশায় কুরাসাও 
হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের
সর্বশেষ খবর
ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না তুরস্ক
ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না তুরস্ক
শূন্যরেখায় মানুষ: দক্ষিণ এশিয়ার এক অস্বস্তিকর পরিস্থিতি 
শূন্যরেখায় মানুষ: দক্ষিণ এশিয়ার এক অস্বস্তিকর পরিস্থিতি 
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
ইরানি ক্যাফেগুলো যেভাবে হলো মুম্বাইয়ের প্রাণ
ইরানি ক্যাফেগুলো যেভাবে হলো মুম্বাইয়ের প্রাণ
সর্বাধিক পঠিত
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?