জাপান ম্যাচের আগে স্বস্তিতে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৬, ১৮:৩৭আপডেট : ১৪ জুন ২০২৬, ১৮:৩৭

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে জাপানের বিপক্ষে ম্যাচের আগে বড় সুখবর পেয়েছে নেদারল্যান্ডস। দলের প্রধান কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, ফরোয়ার্ড মেমফিস ডিপাই এবং গোলরক্ষক বার্ট ভারব্রুগেন দুজনই সম্পূর্ণ ফিট এবং রবিবার রাত ২টার ম্যাচে শুরুর একাদশে খেলতে প্রস্তুত তারা।

গত ২২ মার্চ ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে ডান ঊরুতে চোট পান ডিপাই। এরপর থেকে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড।

৩২ বছর বয়সী ডিপাই গত সোমবার উজবেকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচেও খেলেননি। তবে শনিবার ডালাসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তার ফিটনেস নিয়ে আশাবাদ ব্যক্ত করেন কোমান।

নেদারল্যান্ডস কোচ ম্যাচের আগে বলেছেন, ‘গত কয়েক দিনে আমরা খেলোয়াড়দের জানিয়েছি কীভাবে খেলবো এবং আমাদের সম্ভাব্য একাদশ কী হবে।’

যদিও শুরুর একাদশ প্রকাশ করতে রাজি হননি কোমান, তবে ডিপাইয়ের খেলার বিষয়ে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, ‘এই মুহূর্তে আমি একাদশ নিয়ে বিস্তারিত বলতে চাই না। তবে মেমফিস ফিট আছে। সে ম্যাচ শুরু করতে পারবে।’

ডিপাইয়ের শারীরিক অবস্থার উন্নতির বিষয়েও সন্তুষ্ট কোমান, ‘প্রস্তুতি শুরুর পর গত ১০ দিনে তার ফিটনেস অনেক উন্নত হয়েছে। সে ভালোভাবেই এগিয়েছে এবং সবকিছু ইতিবাচক দেখাচ্ছে।’

ডিপাইকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেও উল্লেখ করেন ডাচ কোচ, ‘সে দীর্ঘদিন ধরেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপে যদি সফল হতে চাই, তাহলে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সে আমাদের সম্ভাব্য সাফল্যের অন্যতম প্রধান অংশ।’

নেদারল্যান্ডসের হয়ে ৫৫ গোল করা ডিপাই জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ফলে বিশ্বকাপ অভিযানের শুরুতেই তার ফেরা ডাচদের আক্রমণভাগে বাড়তি শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে।

/এফআইআর/

 

/এফআইআর/
সম্পর্কিত
 ব্রাজিলকে বিপদে ফেলা কে এই বুয়াদ্দি?
বিশ্বকাপ ফুটবলে কোন দলকে সমর্থন করেন জানালেন মির্জা ফখরুল
রাতে নামছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, দেখবেন কোথায়? 
সর্বশেষ খবর
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
ইরান যুদ্ধ ও ট্রাম্পের সঙ্গে দূরত্বে নির্বাচনে কতটা ঝুঁকিতে নেতানিয়াহু
ইরান যুদ্ধ ও ট্রাম্পের সঙ্গে দূরত্বে নির্বাচনে কতটা ঝুঁকিতে নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ