ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত

বিনোদন ডেস্ক
১৪ জুন ২০২৬, ২০:০২আপডেট : ১৪ জুন ২০২৬, ২০:০২

বাংলা সাহিত্যের জনপ্রিয় দুই গোয়েন্দা চরিত্র—সত্যজিৎ রায়ের ফেলুদা এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী—এ দুই ভূমিকাতেই অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এবার শোনা যাচ্ছে, এই দুই আইকনিক চরিত্রের পর আরও একটি নতুন গোয়েন্দা চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।

তবে এবার বড়পর্দা নয়, নতুন এই চরিত্র নাকি আসছে ওয়েব সিরিজের মাধ্যমে।

জানা যাচ্ছে, নতুন সিরিজে পরমব্রতকে দেখা যেতে পারে গোয়েন্দা আদিত্যনাথ মজুমদার-এর ভূমিকায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র সেন। যদিও এই বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

শোনা যাচ্ছে, সিরিজটি মুক্তি পেতে পারে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ। প্রযোজনার দায়িত্বে থাকতে পারে ‘রোড শো প্রোডাকশন’। তবে এখনো পর্যন্ত অভিনেতা, পরিচালক বা ওটিটি প্ল্যাটফর্ম—কারও পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এর আগে ‘সাবাশ ফেলুদা’ সিরিজে ফেলুদার চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত। শুধু অভিনয় নয়, গোয়েন্দা গল্পের পরিচালনাতেও তিনি সক্রিয়। ‘গ্যাংটকে গন্ডগোল’ ও ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর মতো কাহিনি অবলম্বনে নির্মিত সিরিজের পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি।

সবকিছু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও, ফেলুদা ও ব্যোমকেশের পর নতুন এই গোয়েন্দা চরিত্রে পরমব্রতকে ঘিরে দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে। এখন দেখার, আদিত্যনাথ মজুমদার সত্যিই পর্দায় নতুন এক গোয়েন্দা জগত গড়ে তুলতে পারেন কি না।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে’, বাংলা ট্রিবিউনকে সানজয়
‘বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে’, বাংলা ট্রিবিউনকে সানজয়
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন
প্রেমিক নিয়ে লুকোচুরি ছাড়ছেন হুমা কুরেশি
প্রেমিক নিয়ে লুকোচুরি ছাড়ছেন হুমা কুরেশি