শুরুতে এগিয়ে গিয়েও বেলজিয়ামের সঙ্গে মিসরের ড্র

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৬, ০৩:০৫আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:১২

৯২ বছর ধরে বিশ্বকাপে একটি জয়ের খোঁজে ছিল মিসর। বেলজিয়ামের বিপক্ষে ইতিহাস গড়া গোলে সেই আশাও জাগিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে আত্মঘাতী এক গোল সেই সম্ভাবনা শেষ করে দিয়েছে। তাতে সিয়াটলে শুরুর ম্যাচে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে মোহাম্মদ সালাহরা। 

খেলার ধারার বিপরীতে আশুরের করা একমাত্র গোলে শুরুতে লিড নেয় মিসর। ম্যাচের ১৯ মিনিটে দারুণ এক ফিনিশে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। তাতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধে মাঠ  ছাড়ে মিসর। 

বেলজিয়াম প্রথমার্ধে মোটেও নিজেদের সেরা ছন্দে ছিল না। বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ছিল না ধার। মিসরের রক্ষণ ভাঙতে হিমশিম খেয়েছে তারা। এমনকি প্রথমার্ধে লক্ষ্যভেদী একটি শটও নিতে পারেনি ইউরোপের শক্তিশালী এই দল। বিরতির ঠিক আগে জেরেমি ডোকুর সামনে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।

তবে বিরতির পর ৬৬ মিনিটে অভিজ্ঞ রোমেলু লুকাকু মাঠে নামলে দৃশ্যপট পাল্টায়। নেমেই ম্যাচে প্রভাব ফেলেন বেলজিয়ার স্ট্রাইকার। তার প্রভাবে বেলজিয়াম স্কোরে সমতা আনে। তখন ইউরি টিলেমানস ডান প্রান্তে দারুণ একটি পাস বাড়ান থমাস মুনিয়েরের উদ্দেশে। মুনিয়ের বল নিয়ে এগিয়ে গিয়ে বক্সে ক্রস তুললে দ্রুত মাঝখানে ঢুকে পড়েন লুকাকু। বেলজিয়ান স্ট্রাইকারের উপস্থিতিতে মিসরের দুই ডিফেন্ডার ইব্রাহিম ও হানির মধ্যে তৈরি হয় বিভ্রান্তি। শেষ পর্যন্ত বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন হানি। ফলে আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। 

সমতায় ফেরার পর অবশ্য দ্বিতীয় গোলটি আর পায়নি বেলজিয়াম। তাতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। এই ড্রয়ের ফলে গ্রুপের শীর্ষে ওঠার সুযোগ তৈরি হয়েছে ইরান ও নিউজিল্যান্ডের সামনে। 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনাকে হারানোর স্মৃতি নিয়ে উরুগুয়ের মুখোমুখি সৌদি আরব
৫০ হাজার থেকে ১৬ লাখ অনুসারী ভোজিনহার
স্পেনকে রুখে দেওয়া কে এই ভোজিনহা?
সর্বশেষ খবর
আর্জেন্টিনাকে হারানোর স্মৃতি নিয়ে উরুগুয়ের মুখোমুখি সৌদি আরব
আর্জেন্টিনাকে হারানোর স্মৃতি নিয়ে উরুগুয়ের মুখোমুখি সৌদি আরব
সীমান্তে উত্তাপ, শাহবাগে ১১ দলের প্রতিবাদ
সীমান্তে উত্তাপ, শাহবাগে ১১ দলের প্রতিবাদ
৫ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে ফেলে দিলো চার যুবক
৫ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে ফেলে দিলো চার যুবক
৫০ হাজার থেকে ১৬ লাখ অনুসারী ভোজিনহার
৫০ হাজার থেকে ১৬ লাখ অনুসারী ভোজিনহার
সর্বাধিক পঠিত
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান