ব্রাজিল-স্পেনকে দেখে আগেই সতর্ক আর্জেন্টিনা

তানজীম আহমেদ, নিউজার্সি (যুক্তরাষ্ট্র) থেকে
১৬ জুন ২০২৬, ০৭:৪৪আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:৪৪

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে এসেছিলেন লিওনেল মেসি। সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচের আগে মেসিকে ঘিরে সংবাদকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এবার উত্তর আমেরিকা বিশ্বকাপে কানসাসে আর্জেন্টিনার মিশন শুরুর আগে মেসির অপেক্ষায় ছিলেন অনেকেই। তবে সংবাদ সম্মেলনে এলেন শুধু স্কালোনি। আর সেখানেই প্রতিপক্ষ আলজেরিয়াকে সমীহ করার পাশাপাশি ব্রাজিল ও স্পেনের ম্যাচ দেখে সতর্ক থাকার কথাও জানালেন তিনি।

কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের আগে স্কালোনির কথাতেই বোঝা গেলো, প্রতিপক্ষ নিয়ে বেশ ভালোভাবেই পড়াশোনা করেছেন তিনি। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের অভিজ্ঞতাও তার মনে গেঁথে আছে। আফ্রিকার দল আলজেরিয়াকে মরক্কোর সমকক্ষ উল্লেখ করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আলজেরিয়া অনেকটা মরক্কোর মতোই ভালো দল। তাদের দারুণ সব খেলোয়াড় এবং একজন ভালো কোচ রয়েছে। ব্রাজিল-মরক্কো ম্যাচটি এর একটি ভালো উদাহরণ। আমরা এরই মধ্যে স্পেনের খেলাও দেখেছি। এই টুর্নামেন্টে আসলে কোনও সহজ প্রতিপক্ষ নেই। আলজেরিয়া আমাদের চিন্তার কারণ, কারণ তারা একটি দুর্দান্ত দল।’

কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে স্কালোনি বলেন, ‘গত বিশ্বকাপের অভিজ্ঞতা আছে, প্রথম ম্যাচটিই চূড়ান্ত কিছু নয়। আমরা শান্ত আছি এবং ভালো ফর্ম নিয়েই মাঠে নামছি। নিজেদের লক্ষ্যে মনোযগী আছি। এটি কেবলই একটি ফুটবল ম্যাচ। গত বিশ্বকাপ থেকেই আমাদের সেই অভিজ্ঞতা আছে যে, প্রথম ম্যাচটিই সবকিছু নির্ধারণ করে দেয় না। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, তবে উদ্বোধনী ম্যাচ দিয়েই সবকিছু শেষ হয়ে যায় না। আমরা ভালো অবস্থানে আছি, আমাদের আত্মবিশ্বাস রয়েছে এবং আমরা দারুণ একটা মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি।’

গত বিশ্বকাপ জয়ের পরও নিজের মধ্যে কোনও পরিবর্তন আসেনি বলে জানান আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘আমি প্রথম যেদিন দায়িত্ব নিয়েছিলাম, আজও ঠিক তেমনই আছি। কেউ সমালোচনা করায় কিংবা কোনও টুর্নামেন্ট জেতার কারণে আমার মধ্যে কোনও পরিবর্তন আসেনি। নিজের দায়বদ্ধতা এবং অনুভূতির দিক থেকে আমি ঠিক আগের মতোই আছি। আসল বিষয় হলো ভারসাম্য বজায় রাখা। আমরা কারও চেয়ে ভালোও নই, আবার কারও চেয়ে খারাপও নই।’

চোট কাটিয়ে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ মাঠে ফেরার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন স্কালোনি। তবে শুরুর একাদশ নিয়ে আগের মতোই কিছুটা রহস্য রেখে তিনি বলেন, ‘দল সাজাতে আমার কখনওই সমস্যা হয়নি, শুধু দুর্দান্ত খেলোয়াড়দের বাদ দেওয়ার ব্যাপারটা কষ্টদায়ক। এমিলিয়ানো (মার্টিনেজ) ভালো আছে। সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী চলে, তবে আমার মনে হয় সে কাল খেলবে।’

/এম/ 
সম্পর্কিত
মেসি নয় পুরো আর্জেন্টিনাকে আটকাতে চায় আলজেরিয়া 
মায়ের জন্য কাঁদলেন অবিশ্বাস্য খেলা ভোজিনিয়া
২০০তম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল পাবেন মেসি?
সর্বশেষ খবর
বাংলাদেশে ৭২ লাখ বজ্রপাত, কীভাবে তৈরি হয়?
বাংলাদেশে ৭২ লাখ বজ্রপাত, কীভাবে তৈরি হয়?
মেসি নয় পুরো আর্জেন্টিনাকে আটকাতে চায় আলজেরিয়া 
মেসি নয় পুরো আর্জেন্টিনাকে আটকাতে চায় আলজেরিয়া 
অতিবেগুনি রশ্মিতে জ্বলে ওঠে মাকড়সা! মিললো অদ্ভুত সব নতুন প্রাণীর খোঁজ
অতিবেগুনি রশ্মিতে জ্বলে ওঠে মাকড়সা! মিললো অদ্ভুত সব নতুন প্রাণীর খোঁজ
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী