২০০তম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল পাবেন মেসি?

তানজীম আহমেদ, নিউজার্সি (যুক্তরাষ্ট্র) থেকে
১৬ জুন ২০২৬, ০৮:০০আপডেট : ১৬ জুন ২০২৬, ০৮:০০

লিওনেল মেসি মাঠে থাকলেই বাড়তি উন্মাদনা। বাড়তি প্রেরণা। তিনি কখন কী করে বসবেন, তা আগে থেকে বোঝা কঠিন। কখনও গোল করছেন, কখনও বা সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। তাকে থামাতে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের গলদঘর্ম হতে হয় প্রায়ই।

উত্তর আমেরিকা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকালে মাঠে নামছে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মেসি। সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনিও ইঙ্গিত দিয়েছেন, ফুটবল জাদুকরকে শুরু থেকেই মাঠে দেখা যাবে।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অতীত ইতিহাসও মেসির পক্ষেই কথা বলে। দুই দলের একমাত্র আগের দেখায় জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। ২০০৭ সালের ৫ জুন ভেনেজুয়েলা কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে স্পেনের মাটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল আলফিও বাসিলের আর্জেন্টিনা। রবার্তো আয়ালা, হুয়ান সেবাস্তিয়ান ভেরন ও হুয়ান রোমান রিকুয়েলমের মতো তারকাদের পাশে সেদিন ছিলেন ১৯ বছর বয়সী এক তরুণ—লিওনেল মেসি। আর সেই ম্যাচেই আলজেরিয়ার রক্ষণভাগ তছনছ করে দিয়েছিলেন তিনি।

ম্যাচের বয়স তখন মাত্র দেড় মিনিট। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন কার্লোস তেভেজ। তবে ৯ মিনিটের মাথায় আনতার ইয়াহিয়ার গোলে সমতায় ফেরে আলজেরিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মাজিদ বুঘেরার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলে আফ্রিকার দলটি।

দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসির ম্যাজিক। মাত্র তিন মিনিটের ব্যবধানে বদলে যায় ম্যাচের চিত্র। প্রথমে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মেসি। এরপরই গোল করেন এস্তেবান ক্যাম্বিয়াসো। ম্যাচের ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে আর্জেন্টিনার জয় প্রায় নিশ্চিত করেন মেসি। শেষ দিকে নাদির বেলহাদজ একটি গোল শোধ করলেও ৪-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

১৯ বছর আগের সেই প্রীতি ম্যাচের পর এবারই প্রথম কোনও টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে দুই দল। আর এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি।

মেসিকে নিয়ে আশাবাদী স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘লিও (মেসি) সবসময়ই দলের জন্য অপরিহার্য ছিল। এখন সে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাকে বেশ ফুরফুরে ও ফিট দেখা যাচ্ছে। সে সবসময়ই অপরিহার্য ছিল, আর এখন আরও বেশি।’

আজ কানসাস সিটির মাঠে তাই শুধু আর্জেন্টিনার জয় নয়, সবার অপেক্ষা থাকবে আরেকটি প্রশ্নের উত্তর জানার—২০০তম ম্যাচে কি আবারও আলজেরিয়ার জালে বল জড়াবেন মেসি?

/এম/ 
সম্পর্কিত
মেসি নয় পুরো আর্জেন্টিনাকে আটকাতে চায় আলজেরিয়া 
মায়ের জন্য কাঁদলেন অবিশ্বাস্য খেলা ভোজিনিয়া
ব্রাজিল-স্পেনকে দেখে আগেই সতর্ক আর্জেন্টিনা
সর্বশেষ খবর
বাংলাদেশে ৭২ লাখ বজ্রপাত, কীভাবে তৈরি হয়?
বাংলাদেশে ৭২ লাখ বজ্রপাত, কীভাবে তৈরি হয়?
মেসি নয় পুরো আর্জেন্টিনাকে আটকাতে চায় আলজেরিয়া 
মেসি নয় পুরো আর্জেন্টিনাকে আটকাতে চায় আলজেরিয়া 
অতিবেগুনি রশ্মিতে জ্বলে ওঠে মাকড়সা! মিললো অদ্ভুত সব নতুন প্রাণীর খোঁজ
অতিবেগুনি রশ্মিতে জ্বলে ওঠে মাকড়সা! মিললো অদ্ভুত সব নতুন প্রাণীর খোঁজ
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী